Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার বিরাটদের হারানোর ব্যাপারে যা বললেন সাকিব
খেলাধুলা স্লাইডার

বিরাটদের হারানোর ব্যাপারে যা বললেন সাকিব

By Shamim Rezaজুন 26, 20192 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক : শাকিব নিজে এ বারের বিশ্বকাপে টানা সাফল্য পেয়েছেন। সোমবার আফগানিস্তানের বিরুদ্ধেও তিনি হাফসেঞ্চুরি করেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান বিশ্বকাপে ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। সঙ্গে অবশ্য এটাও বলেছেন যে এজবাস্টনে অঘটন ঘটাতে হলে বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটারকে তাঁদের সেরা খেলাটা খেলতে হবে।

শাকিব নিজে এ বারের বিশ্বকাপে টানা সাফল্য পেয়েছেন। সোমবার আফগানিস্তানের বিরুদ্ধেও তিনি হাফসেঞ্চুরি করেন। সঙ্গে মাত্র ২৯ রান দিয়ে পাঁচটি উইকেট নেন। মূলত তাঁর সাফল্যের সৌজন্যেই পয়েন্ট তালিকায় বাংলাদেশ উঠে এসেছে পাঁচ নম্বরে। তবে নকআউট পর্বে পৌঁছতে হলে বাংলাদেশকে তাদের বাকি দু’টি ম্যাচে ভারত (২ জুলাই) ও পাকিস্তানকে (৫ জুলাই) হারাতেই হবে।

আফগানিস্তান ম্যাচ খেলে উঠে শাকিব বলেছেন, ‘‘সন্দেহ নেই ভারত সেরা দল। ওদের হারানো সব সময়ই কঠিন। তবে আমরা অসম্ভবকে সম্ভব করতে সব রকমের চেষ্টা করব।’’ তাঁর আরও কথা, ‘‘এখানে এতগুলো ম্যাচ খেলার পরে দলের প্রত্যেকেই যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে। আশা করি, ভারতের বিরুদ্ধে এই অভিজ্ঞতা কাজে লাগবে। ওদের বিশ্বমানের ক্রিকেটাররা রয়েছে। যে কোনও সময়ে যাদের ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেওয়ার ক্ষমতা আছে। তাই আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আর নিশ্চিত ভাবেই আামাদের ভারতকে হারানোর ক্ষমতা আছে।’’

প্রাক্তন ভারতীয় স্পিনার সুনীল জোশী এখন বাংলাদেশের স্পিন-কোচ। শাকিবের মতোই বিরাট কোহালিদের বিরুদ্ধে ভাল কিছু করার ব্যাপারে তিনি আশাবাদী। সুনীল বলেছেন, ‘‘খুব ভাল করেই জানি যে এই ভারতীয় দলের সবাই স্পিনটা দারুণ খেলে। কিন্তু এটাও মনে রাখবেন যে আমরাও স্পিনের বিরুদ্ধে যথেষ্ট দক্ষ। সেটা আফগানিস্তান ম্যাচে ছেলেরা প্রমাণ করেছে।’’

সুনীলের আরও কথা, ‘‘সাদা বলে বিশ্বকাপের আগেও এই বাংলাদেশ ভাল খেলেছে। আয়ারল্যান্ডে জিতেছি। ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশে হারিয়েছে। হারিয়ে এসেছে ওদের মাঠে খেলেও। আর শেষ তিন বছরে তিন বার আমরা ভারতকে প্রায় হারিয়ে দেওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলাম।’’

সঙ্গে সুনীল মনে করিয়েছেন যে আফগানিস্তানের মতো দলও ভারতকে এই বিশ্বকাপে সমস্যায় ফেলেছে। জানিয়েছেন, এজবাস্টনের উইকেটে তাঁর দল বাংলাদেশও সফল হতে পারে। ‘‘আমাদের খেলায় এখন একটা নিজস্বতা তৈরি হয়েছে। শুধু শাকিব নয়। ব্যাটে সেটা বোঝাচ্ছে লিটন দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তামিম ইকবালেরা। আর বোলিংয়ে আমাদের সেরা অস্ত্র মাশরফি মোর্তুজা তো আছেই।’’ সুনীলের আরও দাবি, ‘‘ভারতের মতোই আমাদের দলে ভাল মানের স্পিনাররা রয়েছে। তা ছাড়া সব দলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। আমি খুব কাছ থেকে এই ভারতীয় দলকে দেখেছি। ওদের বিরুদ্ধে খেলেছিও। তাই খুব ভাল করে জানি যে বিরাটদের বিরুদ্ধে কোথায় আমাদের বল রাখতে হবে।’’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শক্তি বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

জুন 16, 2026
উন্মুক্ত হলো

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

জুন 16, 2026
আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

জুন 16, 2026
Latest News
শক্তি বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

উন্মুক্ত হলো

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

অর্থের অভাবে

অর্থের অভাবে মাকে মাঠে আনতে পারিনি: কেপ ভার্দের গোলরক্ষক

মধ্যস্থতা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে মধ্যস্থতা করল পাকিস্তান

মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

পুনরায় চালু

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাঁক্রো

জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa