জুমবাংলা ডেস্ক : ঘাট নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রুবেল হোসেন (৩০) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার সকালে উপজেলার নয়লাভাঙা এলাকায় এই ঘটনা ঘটে।

Advertisement
ঘটনার শিকার রুবেল হোসেন ওই গ্রামের খোদা বক্সের ছেলে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

রুবেলের চাচাতো ভাই ও আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম অভিযোগ করে বলেন, পদ্মা নদীর একটি ঘাটকে কেন্দ্র করে শিবঞ্জের উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ ও তার ক্যাডাররা এ কাজ করেছে।

তিনি আরো জানান, বুধবার রাতে রুবেল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে আসছিলো। এ সময় শিবগঞ্জের উজিরপুর বেড়ি বাঁধের কাছে কয়েকজন তাদের পথ রোধ করে এবং চেয়ারম্যান ফয়েজের চেম্বারে নিয়ে গিয়ে রুবেলের মুখ ও চোখ গামছা বেধে পদ্মা নদীর বাঁধের নিচে নিয়ে যাওয়া হয়। সেখানেই নির্যাতন করে তার দুই হাতে কব্জি কেটে নেয়া হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কথা বলতে চেয়ারম্যান ফয়েজ উদ্দীনকে একাধিকবার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google