
জুমবাংলা ডেস্ক : দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা নেওয়ার বিল বকেয়া পড়ায় বেসরকারি টেলিভিশন এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
বিল বকেয়া পড়ায় বৃহস্পতিবার (২০ মে) দিনগত রাত থেকে এ চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ রয়েছে।
বিএসসিসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন, বিল বকেয়া থাকায় বৃহস্পতিবার (২০ মে) রাত থেকে তাদের সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
শাহজাহান মাহমুদ বলেন, বকেয়া বিল পরিশোধ করার পর তাদের সেবা চালু করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


