
জুমবাংলা ডেস্ক : পদ্মায় জাল ফেলে কপাল খুলেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জেলে এরশাদ হলদারের। তার জালে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ। এ সময় মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।
বৃহস্প্রতিবার (২৯ এপ্রিল ) সকালে এরশাদ হলদারের জালে ধরা পড়ে মাছটি।
পরে মাছটি দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের দুলাল মোল্লার আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানে এক হাজার ১০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৭০০ টাকা দিয়ে মাছটি কেনেন সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা।
সোহেল মোল্লা বলেন, ভোরে পদ্মা নদী থেকে এরশাদ হালদারের জালে ১৭ কেজি ওজনের কাতল মাছ ও বিশাল আকারের একটি ঢাই মাছ ধরা পড়ে। পরে মাছ দুটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ১১০০ টাকা কেজিদরে মোট ১৮ হাজার ৭০০ টাকা দিয়ে কাতল মাছটি কিনি। এ সময় ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ওই ঢাই মাছটিও আমি ক্রয় করি। এখন মাছগুলো বিক্রির জন্য ঢাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, নদীতে পানি কম থাকার কারণে মাঝে মধ্যেই এ বছর বিভিন্ন রকম বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


