Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বিশৃঙ্খলাকারীদের বহিষ্কারের সিদ্ধান্ত, ফের পাঁচ কেন্দ্রে পরীক্ষা
জাতীয়

বিশৃঙ্খলাকারীদের বহিষ্কারের সিদ্ধান্ত, ফের পাঁচ কেন্দ্রে পরীক্ষা

By Shamim Rezaডিসেম্বর 24, 20202 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পাঁচটি কেন্দ্রে নতুন করে পরীক্ষা নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। পাশাপাশি বিশৃঙ্খলাকারীদের বার কাউন্সিলের সব পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া চারটি কেন্দ্রের পরীক্ষা বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষার নয়টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে (আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজ) অনুষ্ঠিত লিখিত পরীক্ষার কার্যক্রম বহাল রাখা হয়েছে। অপর পাঁচটি কেন্দ্রে (মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ) অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় গোলযোগ ও বিশৃঙ্খলা সংঘটিত হওয়ায় বাতিল করা হয়েছে। এই পাঁচটি কেন্দ্রের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা যত দ্রুত সম্ভব গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব পরীক্ষার্থী কেন্দ্রে গোলযোগ সৃষ্টি করে পরীক্ষার পরিবেশ বিনষ্ট করাসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে পরীক্ষা গ্রহণে বাধা প্রদান, সাধারণ পরীক্ষার্থীদের শারীরিকভাবে নিগৃহীত করে জোরপূর্বক তাদের উত্তরপত্র বিনষ্ট করে এবং পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করে পরীক্ষাকেন্দ্র ভাঙচুর ও ক্ষতিসাধন করেছে, সর্বোপরি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইউটিউব) ব্যবহার করে পরীক্ষা বানচালে উসকানিমূলক বক্তব্য প্রদান করেছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষাসমূহে অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে।

এর আগে গত ১৯ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কঠিন প্রশ্নের আসার অজুহাতে ওই দিন লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের একটি দল পরীক্ষার কেন্দ্রে কেন্দ্রে তাণ্ডব চালিয়েছে। এ সময় তারা পরীক্ষার্থীদের খাতাপত্র টেনে ছিঁড়ে ফেলে এবং তাদের পরীক্ষার হল থেকে বের করে দেয়। তাণ্ডবের কারণে পাঁচটি কেন্দ্রে পরীক্ষা পণ্ড হয়ে যায়।

ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, রাজধানীর নয়টি কেন্দ্রে ১৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষা শুরু হয়। এতে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী অংশ নেয়।

এদিকে বার কাউন্সিলের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন অনেক পরীক্ষার্থী। তারা বলছেন, যারা পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারা ভালো করে প্রস্তুতি নিতে পারবেন। পরীক্ষার প্রশ্নের ধরন তারা বুঝে ফেলেছেন।

নাম না প্রকাশ করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, বার কাউন্সিল প্রশ্নের গতানুগতিক পদ্ধতি ছেড়ে ভিন্ন পন্থা বেছে নিয়েছে। ফলে আমরা প্রশ্ন বুঝতেই অনেক সময় চলে যায়। আর যারা ফের পরীক্ষা দিচ্ছেন, তারা তো প্রশ্নের ধরন বুঝতে পেরেছেন। তারা এখন প্রস্তুতি নিতে পারবেন। সবার পরীক্ষা নতুন করে নেয়ান দাবি জানান এ শিক্ষানবিস আইনজীবী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

জুন 19, 2026
মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

জুন 19, 2026
যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

জুন 19, 2026
Latest News
টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

জেলা প্রশাসক

মাজার উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

Rain

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

মোহাম্মদপুরে বিএনপি নেতা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অবস্থা গুরুতর

হরমুজ

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa