Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পদে রূপান্তর করতে হবে’
জাতীয়

‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পদে রূপান্তর করতে হবে’

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 15, 2022Updated:জুন 15, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘অটিজম’ বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের সৃজনশীলতা ও  মেধার যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাতীয় সম্পদে রূপান্তর করা অপরিহার্য।

মোস্তাফা জব্বার
ফাইল ছবি
Advertisement

প্রতিবন্ধিতার কারণে কোন শিশুকে শিক্ষা কার্যক্রমের বাইরে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধী অনেকেই (বিশেষ বৈশিষ্ট্য-সম্পন্ন ব্যক্তি) বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কম্পিউটার ও ইন্টারনেটে অন্য সবার মতোই সমান পারদর্শিতার সাথে কাজ করতে সক্ষম। মন্ত্রী বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের সৃজনশীলতা  এবং মেধা বিকশিত হওয়ার লক্ষ্যে- সরকারের গৃহীত কর্মসূচির পাশাপাশি বেসরকারি সেবা প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন।

মোস্তাফা জব্বার মঙ্গলবার রাতে রাজধানীর এফডিসি মিলনায়তনে বেসরকারি স্যাটেলাই টেলিভিশন চ্যানেল ‘এটিএন নিউজ’ প্রতিষ্ঠার একযুগ পূর্তি উপলেক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের মা-বাবাদের নিয়ে ‘সুপার পাওয়ার প্যারেন্ট’ শীর্ষক এক অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

এটিএন নিউজের কর্ণধার মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন।

সাংবাদিক মুন্নী সাহার উপস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে, এ অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েরা তাদের সংগ্রামী অভিজ্ঞতা ব্যক্ত করেন।

বিশেষ চাহিদা সম্পন্ন  ব্যক্তিদের উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি পরিবার ও সমাজে মর্যাদা বাড়াতে তাদের কর্মসংস্থানের বিকল্প নেই উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  বলেন, কাজের প্রতি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের একাগ্রতা থাকে অনেক বেশি।

তিনি এ সময় জানান, কয়েক বছর আগেও বাংলাদেশে অটিজম সম্পর্কে মানুষের তেমন কোন ধারণা ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে অটিজমের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা এবং আর্থ-সামাজিক সহায়তা বৃদ্ধি’ শীর্ষক প্রস্তবও গৃহীত হয়েছে।

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার  বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্রেইল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই ছাপা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘বহু বছর আগে আমি নিজে ব্রেইল সফটওয়্যার তৈরি করেছি’। ইশারা ভাষার সফটওয়্যারেরও উন্নয়ন করা হয়েছে।

প্রতিবন্ধীদের উন্নয়ন নিশ্চিত করতে ‘ডিজ্যাবিলিটি ইনফরমেশন সিস্টেম’ সফটওয়্যার চালু করে টেলিযোগাযোগ মন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডিজিটাল যুগের উপযোগি জনসম্পদ হিসেবে গড়ে তুলতে তাদের জন্য ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠায় যে কোন সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।

তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের নিয়ে এই ধরণের  অনুষ্ঠানের আয়োজন করা এবং তাদের নিয়ে নিয়মিত অনুষ্ঠানমালা সম্প্রচারের জন্য এটিএন পরিবারের ভূমিকার প্রশংসা করেন।

এই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ৭ জন শিশুর মায়েদের প্রত্যেকের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও  প্রতিজনকে এক লাখ টাকা করে চেক হস্তন্তর করেন। এটিএন নিউজ’র পক্ষ থেকে এই সম্মাননা ও চেক প্রদান করা হয়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

জুন 16, 2026
স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

জুন 16, 2026
rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুন 16, 2026
Latest News
আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

শিক্ষা প্রতিমন্ত্রী

আমূল পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে : শিক্ষা প্রতিমন্ত্রী

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

News

কূটনৈতিক পাসপোর্ট না নেয়া প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা

আশুরা

আশুরা কবে, জানা যাবে আজ

বিবাহ নিবন্ধন

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa