Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিশেষ বিবেচনায় পুলিশের এসআই পদে নিয়োগ চান চাকরি প্রত্যাশীরা
জাতীয়

বিশেষ বিবেচনায় পুলিশের এসআই পদে নিয়োগ চান চাকরি প্রত্যাশীরা

By Sibbir OsmanJune 28, 20212 Mins Read

বিশেষ বিবেচনায় পুলিশের এসআই পদে নিয়োগ চান চাকরি প্রত্যাশীরা
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে চাকরি প্রত্যাশীদের স্মারকলিপি প্রদান
Advertisement
জুমবাংলা ডেস্ক: চলমান করোনামহামারিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জটিলতায় বিশেষ বিবেচনায় বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ চান ৩৮তম ক্যাডেট এসআই (নিরস্ত্র) নিয়োগ ২০১৯ এর ভাইভা পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে বাদ পড়া প্রার্থীরা।

রবিবার (২৭ জুন) সকালে এমন দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও আইজিপি বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তারা।

স্মারকলিপিতে তারা বলেন, প্রায় এক লাখ পঁচিশ হাজার প্রার্থীদের মধ্যে আমরা শারীরিক ও লিখিত পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে উত্তীর্ণ হই এবং চার হাজার ১২৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি। যা থেকে নিয়োগ কমিটি এক হাজার ৪০২ জনকে সাময়িকভাবে সুপারিশ করে। পরে এদের মধ্য থেকে ৯৫ জন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ তদন্তে বাদ পরেন। যার ফলে নিয়োগ কমিটির চূড়ান্ত সুপারিশ এর সংখ্যা দাঁড়ায় এক হাজার ৩০৭ জন। যা কিনা বিগত কয়েক বছরের এসআই নিয়োগের সংখ্যার তুলনায় সর্বনিম্ন।

এছাড়া বিগত কয়েক বছরের সুপারিশ তালিকার খসড়া পর্যালোচনা করে দেখা যায়, চূড়ান্তভাবে সুপারিশের পরে বিসিএস, ব্যাংক, এনএসআইসহ দেশের প্রথম শ্রেণির সরকারি চাকরিগুলোতে যোগদানের কারণে প্রতি বছর ৩০০-৪০০ জন প্রার্থী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে না। আবার মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করলেও অনেকেই মাঝপথে প্রশিক্ষণ ছেড়ে চলে যায়।

স্মারকলিপিতে তারা আরও বলেন, বিশ্বব্যাপী করোনামহামারি পরিস্থিতিতে সকল ধরনের একাডেমিক ও চাকরির নিয়োগ স্থগিত রয়েছে। তারই ফলশ্রুতিতে ২০২০ সালে বাংলাদেশ পুলিশের এসআই নিয়োগের জন্য কোন সার্কুলার হয়নি। ২০২০ ও চলতি বছরেও নিয়োগের জন্য কোন সার্কুলার হয়নি। এছাড়া নিয়োগ বিধিতে সংস্কার আনায় তা অনুমোদনের জন্য নতুন করে সার্কুলার দেওয়ায়ও জটিলতা সৃষ্টি হচ্ছে।

এদিকে, দেশের নবম ও দশম গ্রেডের সকল চাকরিতে সৃষ্ট শূন্য পদে প্যানেল করে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে লক্ষ্যে দশম গ্রেডের এসআই পদে সৃষ্ট শূন্য পদ পূরণের লক্ষ্যে সর্বশেষ নিয়োগ পরীক্ষায় ভাইভায় অংশ নিয়েও যারা সুপারিশপ্রাপ্ত হননি তাদের থেকে আরও কিছু সংখ্যক ক্যাডেট সুপারিশ করার দাবি জানান তারা।

বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার ও প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভাইভায় অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa