Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনা মোকাবিলায় আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। তবে নতুন বা বিশেষ বিসিএসের মাধ্যমে এ নিয়োগ হবে বলে জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন। সোমবার (২৭ জুলাই) তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আ ই ম নেছার উদ্দিন জানিয়েছেন, বিশেষ সভায় নিয়োগবিধি ঠিক করেছে পিএসসি। নতুন করে বিশেষ বিসিএসের মাধ্যমে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ করা হবে। এজন্য বিসিএস বিধি সংশোধন করতে হবে। এ নিয়ে কাজ চলছে। জনপ্রশাসন থেকে সংশোধিত বিধি জারি ও চিকিৎসক সংকট মোকাবেলার জন্য এ উদ্যোগ হওয়ায় আশা করা যায় বেশি সময় লাগবে না।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ৩৮ ও ৩৯তম বিসিএসের নন–ক্যাডার তালিকা থেকে মেধার ভিত্তিতে দুই হাজার চিকিৎসক নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছিল। কেননা তারা পরীক্ষিত। সবকিছুতে পাস করেছেন। পদ না থাকায় নিয়োগ দেয়া যায়নি। কিন্তু মন্ত্রণালয় তাদের নিয়োগ দিতে চায় না।

জানা যায়, ২০১৮ সালের এপ্রিলে ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হয়। আর ২০১৯ সালের এপ্রিলে তার ফল প্রকাশ করা হয়। ৩৯তম ব্যাচে উত্তীর্ণদের ভেতর থেকে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করে পিএসসি। ওই বছরেরই নভেম্বর মাসে ৪ হাজার ৪৪৩ জনকে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই বিসিএসে উত্তীর্ণ ৮ হাজার ৩৬০ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য রাখা হয়। এর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে সেই ৮ হাজার ৩৬০ জনের মধ্য থেকেই গত মে মাসে ২ হাজার জনকে নিয়োগ দেয়া হয়। এই নন-ক্যাডারের তালিকায় আরো ৬ হাজার ৩৬০ জন চিকিৎসক আছেন অপেক্ষায়। গত মাসে ৩৮তম বিসিএসের ফল প্রকাশ করা হয়েছে।

গত মাসে ৩৮তম বিসিএসের ফল প্রকাশ করা হয়েছে। এই বিসিএসে উত্তীর্ণ হয়ে নন-ক্যাডার হিসেবে নিয়োগের অপেক্ষায় থাকা চিকিৎসকরাও নিয়োগ পাওয়ার দাবি জানিয়েছেন।

কয়েকজন প্রার্থী বলেন, ৩৯তম বিসিএসের তুলনায় ৩৮তম বিসিএসের প্রার্থীদের লিখিত পরীক্ষাসহ দীর্ঘ যাচাইয়ের মধ্য দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে। এখন তারা জ্যেষ্ঠ। তাই নতুন দুই হাজার চিকিৎসক নিয়োগে তাদের অগ্রাধিকার পাওয়া উচিত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.