
দেশে ফিরেই বাড়ি যেতে পারবেন না দুজনের একজনও। আগামী ১৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে সাকিব, মুস্তাফিজকে। কোয়ারেন্টিন কাটিয়ে দু’তিন দিনের অনুশীলনের সুযোগ পাবেন তারা। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন তারা।
সাকিব, মুস্তাফিজের কোয়ারেন্টিন জটিলতা কিছুটা লাঘব করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল বিসিবি। কিন্তু কঠোর সিদ্ধান্ত থেকে একটুও নড়েনি মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী ভারত থেকে ফিরলেই থাকবে হবে ১৫ দিনের কোয়ারেন্টিনে। সাকিব, মুস্তাফিজের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটবে না।
চলতি বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এ ছাড়া রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিলেন মুস্তাফিজুর রহমান। কলকাতার হয়ে সাকিব মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলেও মুস্তাফিজ খেলেছেন পুরো সাত ম্যাচেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



