Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বিশ্বকাপের আগে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র
খেলাধুলা স্লাইডার

বিশ্বকাপের আগে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

By Arif ArmanJune 6, 20261 Min Read

সুখবর

Advertisement

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর মাত্র ১০ দিন আগে এ বিষয়ে অনিশ্চয়তার অবসান হলো।

ভিসা অনুমোদনে বিলম্ব হওয়ায় ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করে। দলটি ৭ জুন সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেন টম ব্যারাক। বলেন, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানের জাতীয় ফুটবল দলের ভিসা প্রক্রিয়াকরণের জন্য আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের জন্য আমি গর্বিত।

তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, জাতীয় দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনও অনুমোদন করা হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান ফুটবল ফেডারেশন।

এদিকে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিশ্বকাপ প্রতিনিধি দলে এমন কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না যাদের সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সম্পর্ক রয়েছে।

এর আগে, গত ডিসেম্বরে আইআরজিসির সাবেক কমান্ডার হওয়ায় ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভিসা পাননি ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।

পরে ভিসা জটিলতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইরান শেষ মুহূর্তে তাদের দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় স্থানান্তর করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    fifa

    দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

    June 26, 2026
    Tarak Rahman

    ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

    June 26, 2026
    Scaloni-Beccaccece

    স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

    June 26, 2026

    Latest News

    fifa

    দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

    Tarak Rahman

    ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

    Scaloni-Beccaccece

    স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

    জাপান

    ‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

    অর্থায়ন

    আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

    Worldcup

    শেষ ৩২ এ জায়গা হলো কাদের, বাদ পড়ল কারা

    রোনালদো

    ‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

    ব্রাজিল-আর্জেন্টিনা

    বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

    অস্ট্রেলিয়া

    প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

    ম্যারাডোনা

    ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa