Advertisement

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে এখনো চলছে ক্রিকেট বিশ্বকাপ। প্রথম সেমি ফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড। আর দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে প্রথমবারের মতো বসেছে আন্তঃসংসদ ক্রিকেট বিশ্বকাপও। আর নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করা বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে।

পাকিস্তানকে হারানোর পর নাইমুর রহমান দুর্জয়রা হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এবার ২১ রানে জিতেছে বাংলাদেশের সংসদীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বিশ্বকাপে অংশগ্রহণকারী আট দেশের সংসদ সদস্যরা। বাংলাদেশের দলটির গ্রুপপর্বে শেষ প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসরে বাংলাদেশ সহ মোট আটটি দেশের সংসদ সদস্যরা এবারের আন্তঃসংসদীয় বিশ্বকাপে অংশ নিয়েছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। আর ‘এ’ গ্রুপে খেলবে ভারত, স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা।

এর আগে বুধবার (১০ জুলাই) পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দলের ইনিংস শেষ হয় ১২৩ রানেই। বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের চিসউইক বার্লিংটন লেনে অনুষ্ঠিত হয় ম্যাচটি। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।

বাংলাদেশ দলের হয়ে খেলছেন ১৯ জন সংসদ সদস্য। তবে মাশরাফি বিন মোর্ত্তজা সংসদ সদস্য হওয়ার পরেও জাতীয় দলের সদস্য হওয়ায় অংশ নেননি এবারের আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে।

বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল:
মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি (ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী), নাজমুল হাসান পাপন এমপি (বিসিবি সভাপতি), আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি (চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), এ এম নাইমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ-১), নাহিম রাজ্জাক এমপি (শরীয়তপুর-৩), জুয়েল আরেঙ এমপি (ময়মনসিংহ-১), মোহাম্মদ আনোয়ারুল আজিম (আনার) এমপি (ঝিনাইদহ-৪), জুনায়েদ আহমেদ পলক এমপি (তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী), শেখ তন্ময় এমপি (বাগেরহাট-২), ছোট মনির এমপি (টাঙাইল-২), আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি (ময়মনসিংহ-৯), নুরুন্নবী চৌধুরী এমপি (ভোলা-৩), মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি (ফরিদপুর-৪), আহসান আদেলুর রহমান আদিল এমপি (নীলফামারী-৪), মোহাম্মদ সানোয়ার হোসেন এমপি (টাঙাইল-৫), মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল এমপি (নাটোর-২), ফাহিম গুলান্দাজ বাবেল এমপি (ময়মনসিংহ-১০), মোহাম্মদ আয়েন উদ্দিন এমপি (রাজশাহী-৩) এবং ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি এমপি (গাইবান্ধা-১)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.