বিশ্বকাপের মেডেল না দেখিয়ে মাঠে নেমে পেলেকে স্মরণ করলেন মেসি

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুর দুই সপ্তাহ পেরিয়ে গেছে। ফুটবল বিশ্বের শোকের হাওয়া বইছে এখনও। কিংবদন্তি ফুটবলারকে সম্মান জানাতে উদ্যোগের কোনো শেষ নেই। তার চিরবিদায়ে শোক পালন করেছে বিশ্বের ফুটবল খেলুড়ে সব দেশ। এছাড়া ফিফার প্রেসিডেন্ট তো ঘোষণাই দিয়েছেন, সব দেশে পেলের নামে হবে স্টেডিয়াম।

পেলের মৃত্যুর সময় নিজ দেশে ছুটি কাটাচ্ছিলেন মেসি। বিশ্বকাপ জয়ের উদযাপন শেষে চলতি মাসের ৩ তারিখে দলে যোগ দেন তিনি। তবে দলে ফিরেই মাঠে নামা হয়নি আর্জেন্টাইন তারকার। ঐচ্ছিক অনুশীলন করেছেন বেশকিছু দিন। অবশেষে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামলেন তিনি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকার দলে ফেরার ম্যাচে কিংবদন্তি পেলেকে সম্মান জানালো পিএসজি।
মেসি

Advertisement

বিশ্বকাপ জয়ের পর ক্লাবে ফেরার প্রথম ম্যাচে আর্জেন্টিনার দলের বাকি সব সদস্য যেখানে নিজেদের মেডেল নিয়ে উদযাপন করেছেন। সেখানে গতকাল ম্যাচের আগে ওয়ার্ম আপে মেসি ছিলেন বেশ সাধারণ। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম তারকা এদিন শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ওয়ার্ম আপে তার গায়ে ছিল ‘অমর পেলে’ লেখা সাদা একটি টি-শার্ট।

তবে মেসি একা নন। সাদা টি-শার্টে ওয়ার্ম আপ করেছেন দলের সবাই-ই। তবে নিজের বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচে যেখানে উদযাপনে মুখর থাকার কথা ছিল মেসির, সেখানে এমন শ্রদ্ধা যেন মুগ্ধ করেছে সবাইকে। এখানেই শেষ নয়, মেসির ফেরার ম্যাচে খেলা শুরু হয়েছে প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে।

বুধবার পার্ক ডি প্রিন্সেসে মাঠের লড়াইয়েও অনবদ্য ছিলেন মেসি। এক গোল এবং এক অ্যাসিস্টে পুরো দিনটাই নিজের করে নিয়েছে সদ্য বিশ্বকাপ জয়ী দলের এই অধিনায়ক। ৩৫ বছর বয়সেও মেসির পায়ের এই ঝলক নিশ্চিতভাবেই চুক্তির মেয়াদ বাড়াতে উদ্বুদ্ধ করবে ক্লাব কর্তৃপক্ষকে।

‘ফুটবলের রাজা’র জন্য চিরস্থায়ী সিংহাসন বসানো হলো স্টেডিয়ামে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.