Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের লজ্জাজনক হার
খেলাধুলা

বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের লজ্জাজনক হার

By Sibbir OsmanOctober 26, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: হট ফেভারিট হিসেবেই অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে মাঠে নেমেছে জস বাটলারের ইংল্যান্ড। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের কোনোরকমে জয় পেয়েছে দলটি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে রেহাই পেল না ইংলিশরা। অঘটনের শিকার হয়ে হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে বাটলারের দল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আইরিশদের কাছে ডিএলএস মেথডে ৫ রানে হেরেছে ইংল্যান্ড। এদিন ইংলিশদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে অলআউট হলেও ১৫৭ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে আইরিশরা। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচে সংগ্রাম করছিল ইংলিশরা। এক পর্যায়ে ১৪ ওভার ৩ বলে ৫ উইকেটে ১০৫ রান তুলতেই বৃষ্টি আসে মেলবোর্নে।

সেই সময় ডিএলএস মেথডে জয়ের জন্য ইংলিশদের স্কোরে থাকতে হতো ১১০ রান। কিন্তু ৫ রান কম থাকায় দুঃশ্চিন্তায় ছিল ইংলিশরা। তাদের দুঃশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়ে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় খেলা সেখানেই শেষ ঘোষণা করেন আম্পায়াররা। ৫ রানে এগিয়ে থাকায় বৃষ্টি আইনে জয় পেয়ে যায় আইরিশরা।
খেলা
এই নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দুইবার মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড-ইংল্যান্ড। এরমধ্যে ২০১০ সালের বিশ্বকাপে এই বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়। সেই ম্যাচেও ব্যাট হাতে নিদারুণ ব্যর্থ ছিল ইংল্যান্ড। ১২০ রান তুলতে থেমেছিল ইংলিশরা। বৃষ্টি না আসলে সেই ম্যাচেও হারের শঙ্কা থাকত ইংল্যান্ডের সামনে।

সেবার বৃষ্টিতে বাঁচলেও এবার আর রেহাই পেল না বাটলারের দল। এদিন ইংলিশদের বিপক্ষে অধিনায়ক অ্যান্ডি বালবির্নির ৬২ এবং লরকান টাকারের ৩৪ রানে ভর করে ১৫৭ রান তোলে আইরিশরা। ইংলিশদের পক্ষে বল হাতে মার্ক উড এবং লিয়াম লিভিংস্টোন নেন সমান ৩টি করে উইকেট।

Advertisement

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই বাটলারকে হারায় ইংল্যান্ড। আরেক ওপেনার অ্যালেক্স হেলস (৭ রান) আউট হয়ে ফেরেন দলীয় ১৪ রানে। ফর্মহীন বেন স্টোকস (৬ রান) দলীয় ২৯ রানে বোল্ড হয়ে ফেরেন। এরপর হ্যারি ব্রুককে নিয়ে চেষ্টা চালিয়ে যান মালান।

তবে ব্যাট হাতে ঝড় তুলতে না পেরে বরং ২১ বলে ১৮ রান করে ফেরেন ব্রুক। এরপর মালানও ৩৭ বলে ৩৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর ১২ বলে ৩টা চার ও ১টা ছয়ে ২৪ রান করে মঈন নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। কিন্তু ৫ রান দূরেই থামতে হলো ইংলিশদের।

সৌম্য সরকারকে নিয়ে ওয়াসিম আকরামের বিস্ফোরক মন্তব্য

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa