Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিশ্বকাপ জয়ের মাঠেই আবার শচীন-কোহলির নতুন যুগলবন্দি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিশ্বকাপ জয়ের মাঠেই আবার শচীন-কোহলির নতুন যুগলবন্দি

By iNews DeskMay 10, 2023Updated:May 10, 20233 Mins Read

স্পোর্টস ডেস্ক : বাইশ গজের দ্বৈরথে মঙ্গলবার শেষ হাসি রোহিত শর্মা অথবা বিরাট কোহলি, কার মুখে দেখা যাবে, তা নিয়ে চর্চা চলছে দুই শিবিরের ‌ভক্তদের মধ্যে। কিন্তু তার চব্বিশ ঘণ্টা আগেই বিশ্বকাপ জয়ের মাঠ ওয়াংখেড়েতে দেখা গেল মাস্টার এবং তাঁর উত্তরসূরিকে। শচীন টেন্ডুলকারের সঙ্গে গল্পে মেতে উঠলেন বিরাট কোহলি।

বিশ্বকাপ জয়ের মাঠেই আবার শচীন-কোহলির নতুন যুগলবন্দি

Advertisement

দুই কিংবদন্তির মুখোমমুখি সাক্ষাতের সেই ভিডিও পোস্ট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যেখানে দেখা যায়, শচীনকে দেখে এগিয়ে যান কোহলি। তাঁকে জড়িয়ে ধরেন। বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় তাঁদের মধ্যে। হাসিঠাট্টায় মেতে ওঠেন দুজনেই। সেই ছবি পোস্ট করে আরসিবি সমাজমাধ্যমে লিখেছে, ‘‘৫৯,৬৭৯ রান। ১৭৫টি শতরান। এবং এক ফ্রেমে লাখো স্মৃতির ভিড়।’’

নিমেষের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়। জনৈক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘‘কিছু ছবি থাকে, যারা মুহূর্তের মধ্যে মন ভাল করে দেয়। সোমবার ওয়াংখেড়েতে এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছু ছিল না।’’

কয়েক দিন আগেই ইউটিউবে দেওয়া সাক্ষাৎকারে কোহলি শুনিয়েছিলেন কিংবদন্তির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের ঘটনা। বিরাট বলেছিলেন, ‘‘আমার সঙ্গে শচীন পাজির প্রথম সাক্ষাৎ ছিল খুবই মজার। ভারতীয় দলের ড্রেসিং‌রুমে ওঁর সঙ্গে দেখা করব বলে দু’দিন ধরে তার প্রস্তুতি নিয়েছিলাম। দেখা হতেই শচীন পাজির পা স্পর্শ করেছিলাম। সত্যি বলতে, আমি তখন খুব স্নায়ুর চাপে পড়ে গিয়েছিলাম।’’ সোমবার এই ছবি দেখার পরে ভক্তেরা ফের টেনে এনেছেন সেই প্রসঙ্গ।

শচীন-বিরাট সাক্ষাৎ নিয়ে সমর্থকেরা আবেগাপ্লুত হয়ে পড়লেও মঙ্গলবারের ম্যাচ দুই শিবিরের কাছেই প্লে-অফ দৌড়ে টিকে থাকার পরীক্ষা। ১০ ম‌্যাচ খেলে দুই দলই ১০ পয়েন্ট অর্জন করেছে। ওয়াংখেড়েতে মঙ্গলবার হারের অর্থ প্লে অফের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়বে যে কোনও একটি দল।

আরসিবির ব‌্যাটিং প্রধানত দাঁড়িয়ে আছে দু’জনের কাঁধে। একজন বিরাট কোহলি এবং অন‌্যজন অধিনায়ক ফ‌্যাফ ডুপ্লেসি। কমলা টুপির মালিক ফ‌্যাফের ব‌্যাট থেকে এখনও পর্যন্ত ১০ ম‌্যাচে এসেছে ৫১১ রান। কিন্তু চোখে পড়ার মত বিষয়, তাঁর স্ট্রাইক রেট, ১৫৭.৭২। পিছিয়ে নেই বিরাট কোহলিও। ১০ ম‌্যাচে ৪১৯ রান এসেছে তাঁর ব‌্যাট থেকে।

সোমবার আরসিবির সমাজমাধ্যমে ডুপ্লেসি জানান, আইপিএলের শুরুর দিন থেকেই রান করার পাশাপাশি স্ট্রাইক রেট বাড়ানোর দিকেও বিশেষ নজর দিয়েছিলেন। এ বার তাঁর লক্ষ‌্য, শেষ অবধি উইকেটে থেকে দলের জন‌্য ম‌্যাচ জেতানো ইনিংস খেলা। তিনি বলেছেন, “আমি সব সময় শতরানের লক্ষ‌্য নিয়ে খেলতে নামি। মাঝের দিকেও স্ট্রাইক রেট কম হতে দিই না, যাতে পরের দিকের ব‌্যাটসম‌্যানদের রান তুলতে অসুবিধার সম্মুখীন না হতে হয়।”

ডুপ্লেসির বিশ্লেষণ, “আগে শুধুমাত্র আক্রমণাত্মক শট খেলার উপরেই জোর দিতাম। পরে উপলব্ধি করলাম, স্ট্রাইক রেট ১৩০-১৫০ এর মধ‌্যে না রাখলে পরের দিকে লক্ষ‌্যমাত্রা ধরা যাবে না। পরিস্থিতি অনুযায়ী কখনও ১৭০ স্ট্রাইক রেটেও খেলতে হবে। এটা নিয়ে আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে।”

মুম্বই শিবির আবার সবচেয়ে বেশি চিন্তিত অধিনায়ক রোহিত শর্মার রানের খরা নিয়ে। ১০ ম‌্যাচে এসেছে মাত্র ১৮৪ রান। সোমবার সাংবাদিক বৈঠকে ক‌্যামেরন গ্রিন বলে যান, “রোহিত কিংবদন্তি। ওর ফর্মে ফেরা সময়ের অপেক্ষা।” যোগ করেন, “আমাদের ধারণা খুবই স্বচ্ছ। আক্রমণাত্মক ব‌্যাটিং করা থেকে আমরা পিছু হটব না।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa