Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বিশ্বকাপ জয়ের জন্য প্রস্তুত পাকিস্তানের নতুন ‘বাদশাহ বাবর’
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিশ্বকাপ জয়ের জন্য প্রস্তুত পাকিস্তানের নতুন ‘বাদশাহ বাবর’

By Hasan Majorনভেম্বর 10, 20214 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সে নেটে শোয়েব আখতারের বোলিং মোকাবিলা করা বাবর আজম দুবাইয়ে চলমান টি-২০বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বি ভারতকে হারিয়ে পাকিস্তানের জাতীয় বীরে পরিণত হয়েছেন। তার আগে টি-২০ ক্রিকেটে ব্যাটার র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটিও দখলে নিয়েছেন তিনি।

ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয়ার পর পাকিস্তানি ক্রিকেট অধিনায়ককে ‘জহির উদ্দিন বাবর’ হিসেবে অভিহিত করতে থাকেন ধারাভাষ্যকাররা। যিনি ষোল শত শতাব্দিতে মোগল সম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং শাসন করেছেন ভারতবর্ষ।

পাকিস্তানের জন্য ভাল বিষয়টা হচ্ছে এত কিছুর পরই ২৭ বছর বয়সি বাবর মাটিতেই রাখছেন। আসরে গ্রুপ পর্বের ৫ ম্যাচের সবকটিতেই পাকিস্তানকে জয় এনে দিয়েছেন তিনি। এখন সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়াকে। আগামীকাল বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ইতোমধ্যে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৬৪ রান সংগ্রহ করেছেন পাক অধিনায়ক। গত রবিবার স্কটল্যান্ডের বিপক্ষেও হাফ সেঞ্চুরি করেছেন বাবর। আসরে এটি ছিল তার চতুর্থ হাফ সেঞ্চুরি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৬৮ রান।

ভারতের বিপক্ষে ওই ম্যাচে সতীর্থ ওপেনার মোহাম্মদ রিজওয়ান করেছিলেন অপরাজিত ৭৯ রান। তাদের এ ব্যাটিং নৈপুন্যে চির প্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে বিশ্বকাপে ১৩ বারের প্রচেষ্টায় প্রথম জয় এনে দিয়েছিল পাকিস্তানকে।

শুধু ভারতের বিপক্ষে নয়, আফগানিস্তানের বিপক্ষে ৫১ এবং নামিবিয়ার বিপক্ষে ৭০ রান সংগ্রহ করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর। অসাধারণ এই ইনিংস তাকে ফের টি-২০ ক্রিকেটের র‌্যাকিংয়ের শীর্ষস্থান ফিরিয়ে দিয়েছে। বাবর বলেন, ‘এটি অবশ্যই গর্ব করার মত মুহুর্ত। এই সফলতার মুলে রয়েছে কঠোর পরিশ্রম ও লক্ষ্যে অবিচলতা। আমি দিনের পর দিন আরো উন্নতি করতে চাই।’

চলতি বছর এপ্রিলে ওয়ানডে ক্রিকেটে শীর্ষ ব্যাটসম্যান হিসেবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির তিন বছরের টানা আধিপত্যের অবসান ঘটিয়েছিলেন বাবর আজম। দক্ষিন আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তিনি যথাক্রমে ১০৩, ৩২ ও ৯৪ রান করেছিলেন। সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করে পাকিস্তান। শিশুকাল থেকেই আলো ছড়ানো শুরু করা বাবর ইউটিউবে আঁচড় কেটেছেন ১৩ বছর বয়সে।

২০০৭ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বল বয়ের দায়িত্ব পালনকালে দক্ষিন আফ্রিকার জেপি ডুমিনির বলে বিশাল এক ছক্কা হাকিয়ে বসেছিলেন। বলটি লং অন দিয়ে সীমানা ছাড়া করেন তিনি। তার ওই ব্যাটিংয়ের স্লো মোশন রিপ্লে দেখে প্রশংসা করেন ধারাভাষ্যকাররা। ছেলের অসাধারন মেধা প্রমানিত হবার পরও বাবরের পিতা আজম সিদ্দিকির দৃঢ় বিশ্বাস ছিল টিনএজ আজম নিজে থেকে খুব বেশী দূর এগুতে পারবে না।

বাবর বলেন,‘ আমার জন্য আশীর্বাদের বিষয় হচ্ছে, আমার বাবা আমাকে যথেষ্ট সমর্থন দিয়ে গেছেন। সত্যিকার অর্থে তিনি এখনো আমাকে ভাল না খেললে, কিংবা বাজে শট খেললে তিরস্কার করেন। অনুর্ধ-১৫ ও অনুর্ধ-১৯ পর্যায়ে দারুন সব শট খেলে সবার দৃস্টি আকর্ষন করেছেন তিনি।

পাকিস্তানের সাবেক ওপেনার মুদাস্সর নাজার ১৯৯৯ সালে জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্বরত অবস্থায় তাকে দেখে মুগ্ধ হয়েছিলেন। বাবর অতীতের ঘটনা স্মরণ করে বলেন,‘ ১৫ বছর বয়সে আমি যখন অনুর্ধ-১৫ ক্যাম্পে, তখন একদিন জাতীয় দলের অনুশীলনে আমাদের আমন্ত্রন জানানো হয়। আর মুদাস্সর আমাকে শোয়েবের বোলিংয়ের মোকাবেলার সুযোগ দেন।’

২০০৩ বিশ্বকাপে দ্রততম গতির বল করে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খেতাব লাভ করেছিলেন শোয়েব আখতার। তার বলের গতি ছিল ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার।

বাবর বলেন,‘ শোয়েব অবাক হয়ে তাকিয়ে থাকলেও আমাকে উৎসাহ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই ছেলে তোমাকে বল প্রতিহত করতে হবে। আমি উপরে বল করব। দুই তিনটা ডেলিভারির পর আমি তাকে ড্রাইভ করি।

তিনি কিছুটা বিরক্ত হন এবং নতুন বল দিতে বলেন। যেটি দিয়ে তিনি বাউন্সার করেন। তখন আমি হাসফাস করে আশেপাশে তাকাতে তাকি। পরে নেটের বাইরে থেকে মোদাস্সর আমাকে ফিরিয়ে নিয়ে যান।’

অবসরে যাওয়া শোয়েব গত বছর আমার ওই ব্যাটিংয়ের কথা স্মরন করেন। তিনি বলেন,‘ তখন থেকেই সে মেধাবি ছিল। এখনো তেমনই আছে। নেটে সে আমাকে আগ্রাসী ব্যাট করেছিল।’

পাকিস্তানের টি-২০ সুপার লিগে কোচের দায়িত্ব পালন করা অস্ট্রেলিয় অল রাউন্ডার টম মুডির বিশ্বাস বাবর বড় একজন তারকা হবেন। এমনকি ছাড়িয়ে যাবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। গত বছর তিনি বলেছিলেন,‘ তোমরা মনে কর কোহরি ভালো। বাবর আজমের ব্যাটিং দেখ। বাবরকে আমি প্রায় কোহলির মতই মনে করি। ব্যাটসম্যান হিসেবে কোহলি কিভাবে এমন সাবলীল ব্যাট করে আমরা সেটি নিয়ে কথা বলি। তবে যদি কোহলির খেলা দেখতে ভাল লাগে তাহলে বাবর আজমের খেলার দিকেও তাকাও। তার মধ্যেও আলাদা কিছু আছে।’-এএফপি/বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

জুন 18, 2026
মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

জুন 18, 2026
মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

জুন 18, 2026
Latest News
প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

হাসপাতালে চিকিৎসাধীন

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

মেসি

‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি’—মেসিকে নিয়ে রোনালদোর মন্তব্য

পর্তুগাল

বিশ্বকাপে পর্তুগালের হোঁচট, ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ড্র

ঘানা

ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পানামার বিপক্ষে ১-০ গোলে ঘানার নাটকীয় জয়

বিশ্বকাপ

ইংল্যান্ডের দাপুটে জয়, ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা

Messi

হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

আর্জেন্টাইন কোচ

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa