ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সব প্রস্তুতি প্রায় শেষ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নিউ জার্সির বৈরী আবহাওয়া দুই দলকেই ফেলেছে বিপাকে। টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে স্পেন শেষ অনুশীলনই করতে পারেনি। অন্যদিকে, নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর সংক্ষিপ্ত অনুশীলনের সুযোগ পেয়েছে আর্জেন্টিনা।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় অনুশীলনে নামার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু বৃষ্টির কারণে দলটিকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আবহাওয়া কিছুটা অনুকূলে এলে মেসি, ডি পল ও সতীর্থরা দ্রুত মাঠে নেমে গা গরমের পাশাপাশি ট্যাকটিক্যাল অনুশীলন সেরে নেন। তবে আবারও বৃষ্টি শুরু হলে অনুশীলন শেষ করে টিম হোটেলে ফিরে যায় আলবিসেলেস্তেরা।
স্পেনের পরিস্থিতি ছিল আরও কঠিন। নিউ জার্সির হুইপ্যানিতে নির্ধারিত শেষ অনুশীলন সেশন বজ্রপাতের ঝুঁকিতে প্রথমে পিছিয়ে দেওয়া হয়। পরে আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় পুরো সেশনই বাতিল করে দেওয়া হয়। ফলে ম্যাচের আগে গুরুত্বপূর্ণ অনুশীলন ছাড়াই মাঠে নামতে হচ্ছে লা রোহাকে।
তবে স্বস্তির খবর, আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে ফাইনালের সময় বৃষ্টির সম্ভাবনা নেই। রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াই।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, নাকি ১৬ বছর পর আবারও শিরোপা জিতবে স্পেন সেই উত্তর মিলবে ফাইনালের শেষ বাঁশিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



