Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!
আন্তর্জাতিক খেলাধুলা ফুটবল

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

By Shamim RezaJuly 18, 20262 Mins Read

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে নিউইয়র্ক সিটির বাতাস। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, সেখানে একদিন বাইরে অবস্থান করে শ্বাস নেওয়া প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমতুল্য হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) সাবেক কর্মকর্তা ও বায়ুদূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রনি।

Town

Advertisement

নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালের আগে তিনি জনস্বাস্থ্য নিয়ে সতর্কবার্তা দেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা জারি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পেট্রনি বলেন, ‘এটা বলা যুক্তিসঙ্গত যে, আজ নিউইয়র্ক সিটিতে সারাদিন বাতাসে শ্বাস নেওয়া মানে প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতির মুখে পড়া।’

তিনি জানান, বায়ুর মান সূচক (AQI) বিবেচনায় এ হিসাব করা হয়েছে। তার ব্যাখ্যায়, সাধারণভাবে সারাদিনে একিউআইয়ের প্রতি ২০ পয়েন্ট বৃদ্ধি প্রায় একটি সিগারেট ধূমপানের সমপরিমাণ ক্ষতির সঙ্গে তুলনীয়। বাতাসের অতিক্ষুদ্র দূষিত কণাগুলো ফুসফুস পেরিয়ে রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে, যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘমেয়াদে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞের মতে, বিশ্বকাপ ফাইনাল, বিরতি, সম্ভাব্য অতিরিক্ত সময় এবং আনুষ্ঠানিকতা মিলিয়ে কেউ যদি প্রায় তিন ঘণ্টা বাইরে থাকেন, তাহলে তা প্রায় আড়াইটি সিগারেট ধূমপানের সমপরিমাণ ক্ষতির কারণ হতে পারে।

বর্তমানে নিউইয়র্ক অঞ্চলে বায়ুর মান সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে রয়েছে, যা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিশ্বকাপ আয়োজকরা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

হোয়াইট হাউস বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জিউলিয়ানি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হলেও এখন পর্যন্ত নির্ধারিত সময়েই ফাইনাল ম্যাচ আয়োজনের পরিকল্পনা বহাল রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
বিশ্বকাপ ফাইনালের শহর
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

July 18, 2026
ফকল্যান্ড

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত বার্তা কীভাবে মাঠে পৌঁছাল, সামনে এল নতুন তথ্য

July 18, 2026
ফিফা প্রধান

লাল কার্ড বিতর্ক: ফের উসকে দিলেন ট্রাম্প, প্রশংসা করলেন ফিফা প্রধানের

July 18, 2026

Latest News

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

ফকল্যান্ড

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত বার্তা কীভাবে মাঠে পৌঁছাল, সামনে এল নতুন তথ্য

ফিফা প্রধান

লাল কার্ড বিতর্ক: ফের উসকে দিলেন ট্রাম্প, প্রশংসা করলেন ফিফা প্রধানের

স্কালোনি

ইতিহাসে গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

Iyamal

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে সুখবর

আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa