Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বিশ্বকাপ ফাইনালে মেসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নেইমার
খেলাধুলা ফুটবল

বিশ্বকাপ ফাইনালে মেসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নেইমার

By rskaligonjnewsNov 17, 2022, 7:42 PM Asia/DhakaUpdated:Nov 17, 2022, 7:42 PM Asia/Dhaka2 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: গত বছর জুনে কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়েছিল নেইমারের ব্রাজিল। এবার বিশ্বকাপে ক্লাব সতীর্থের মুখোমুখি হতে চান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবং হতে চান চ্যাম্পিয়ন। পিএসজির ড্রেসিংরুমে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে এই ‘হুমকি’ দিয়ে এসেছেন নেইমার।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। মহাদেশীয় টুর্নামেন্ট, বিশ্বকাপ বাছাই কিংবা প্রীতি ম্যাচে দুই দলের দেখা হয় হরহামেশাই। শেষবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিশ্বকাপে দেখা হয়েছিল ১৯৯০ সালের শেষ ষোলোতে, ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এবার দুই দলই ফেভারিট হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে। নিঃসন্দেহে দুই দলের মুখোমুখি লড়াই দেখার প্রতীক্ষায় ফুটবল বিশ্ব। সেটা ফাইনালের মঞ্চ হলে তো অন্যরকম এক আবহ তৈরি হবে। নেইমার চান ফাইনাল হোক ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে।

পিএসজির ড্রেসিংরুমে মেসির কাছে এমন ইচ্ছা ব্যক্ত করেছেন নেইমার এবং আর্জেন্টিনাকে হারিয়ে হতে চান বিশ্ব চ্যাম্পিয়ন। সেমিফাইনালের আগে তাদের দেখা হওয়ার কোনও সম্ভাবনা নেই। আর দুই দলের ১৮ ডিসেম্বরের ফাইনাল তখনই সম্ভব, যদি তারা নিজেদের গ্রুপে আলাদা অবস্থানে থেকে নকআউটে ওঠে। যেমন ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ব্রাজিলকে হতে হবে ‘জি’ গ্রুপের রানার্সআপ।

বার্সেলোনা ও পিএসজির ড্রেসিংরুমে একসঙ্গে সময় কাটানো নেইমার জানালেন, মেসিকে তিনি বলে এসেছেন তাকে হারিয়ে ফাইনাল জিতবে ব্রাজিল।

৩০ বছর বয়সী ফরোয়ার্ড টেলিগ্রাফকে বলেছেন, ‘বিশ্বকাপে প্রত্যেক দলের উচ্চ আশা থাকে। উদ্বিগ্ন নয়, রোমাঞ্চ কাজ করে। আমি তাকে (মেসি) বলেছি আমি চ্যাম্পিয়ন হবো এবং তার বিপক্ষে জিতবো। খুব হেসেছিলাম আমরা।’

পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বনিবনা হচ্ছে না এমন গুঞ্জন প্রসঙ্গে নেইমার বললেন, ‘তার ও কিলিয়ানের সঙ্গে খেলা অনেক আনন্দের।’

আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ২২ নভেম্বর আর্জেন্টিনা বিকেল ৪টায় লড়বে সৌদি আরবের বিপক্ষে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
ব্রুনো

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস, এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট

May 24, 2026, 11:05 PM Asia/Dhaka
রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

May 24, 2026, 8:40 PM Asia/Dhaka
ফিফা

ফুটবল বিশ্বকাপ ২০২6 ঘিরে নতুন চমক ফিফা ফ্যান আইডি

May 24, 2026, 7:45 PM Asia/Dhaka
Latest News
ব্রুনো

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস, এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট

রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

ফিফা

ফুটবল বিশ্বকাপ ২০২6 ঘিরে নতুন চমক ফিফা ফ্যান আইডি

কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

পরীক্ষামূলকভাবে

থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রস্তুতি

যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতেই বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করছে ইরান

চ্যাম্পিয়ন্স লিগ

বার্সেলোনা নারী দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়, লিওঁকে ৪–০ গোলে হার

মার্টিনেজ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp