Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
খেলাধুলা স্লাইডার

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

By Sibbir Osmanমার্চ 12, 20233 Mins Read

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: তাসকিনের ব্যাট ছুঁয়ে ক্রিস জর্ডানের বলটি সীমানার দিকে গড়াতেই গর্জে উঠল মিরপুর শেরে বাংলার গ্যালারি। ম্যাচের রুদ্ধশ্বাস উত্তেজনা রূপ নিল বিজায়োৎসবে। ক্রিকেটের খেরো খাতায় লেখা হয়ে গেল নতুন ইতিহাস। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ! তাও আবার টি-টোয়েন্টিতে, যে ফরম্যাটে বাংলাদেশ সবচেয়ে দুর্বল। দলে ব্যাপক পরিবর্তন এনে টি-টোয়েন্টির নতুন পথচলার শুরুতেই ইতিহাস গড়ে ফেলল সাকিব-হাতুরা বাহিনী। ৪ উইকেটের জয়ে যে কোনো ফরম্যাট মিলিয়েই প্রথমবারের মতো সিরিজ জিতল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে।

চেজিংয়ে নেমে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন লিটন দাস। তবে বেশিদূর যেতে পারেননি। ৯ রানে স্যাম কারেনের বলে সীমানায় ধরা পড়েন ফিল সল্টের হাতে। রান উঠছিল ধীরে। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে রনি তালুকদারকে (৯) হারিয়ে দ্বিতীয় ধাক্কা খায় বাংলাদেশ। শিকারী জোফরা আর্চার। ২৭ রানে নেই ২ উইকেট। পাওয়ারপ্লেতে আসে ৩২ রান। এরপর জমিয়ে ব্যাটিং করছিলেন নাজমুল হোসেন শান্ত আর তৌহিদ হৃদয়। দৃষ্টিনন্দন দুটি বাউন্ডারি হাঁকানো হৃদয় আউট হয়ে যান ১৮ বলে ১৭ রান করে। শান্ত খেলছিলেন দারুণ, রান তোলার চাপ নেই। ২২ রানে আম্পায়ার্স কলে লেগ বিফোর থেকে বেঁচে যান শান্ত। এক বল পরেই আদিল রশিদকে সীমানাছাড়া করেন। পাঁচে নেমে শান্তর সঙ্গী মিরাজ। এই জুটিতেই জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ।

তবে ১৬ বলে ২ ছক্কায় ২০ রান করা মিরাজ আর শূন্য রানে অধিনায়ক সাকিব পরপর ফিরলে ম্যাচে টুইস্ট আসে। জয় থেকে ১৩ রান দূরে থাকতে জোফরা আর্চারের ১৪৮ কিলোমিটার গতির একটা বলে আফিফের (২) স্টাম্প উপড়ে প্রায় সীমানার কাছে এসে পড়ে! বাংলাদেশ শিবিরে তখন শংকার মেঘ। তীরে এসে তরী ডুববে না তো? উইকেটে আসেন তাসকিন। ক্রিস জর্ডানকে দারুণ বাউন্ডারিতে সব চাপ দূর করেন শান্ত। একই ওভারে তাসকিনের ব্যাট থেকেও আসে বাউন্ডারি। পরের বলে আরেকটি বাউন্ডারি মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তাসিকন। ৭ বল আর ৪ উইকেট হাতে রেখে।
বাংলাদেশ

Advertisement

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১১৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। তৃতীয় ওভারেই দলীয় ১৬ রানে ব্রেক থ্রু দেন তাসকিন। তার বলে হাসান মাহমুদের তালুবন্দি হয়ে ফিরেন ডেভিড মালান (৫)। ব্যাটিং লাইনআপ বদলে মঈন আলীকে নামানো হয় তিনে। পাওয়ারপ্লেতে আসে ৫০ রান। ৭ম ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। তৃতীয় বলেই সাফল্য। অসাধারণ ফিরতি ক্যাচে ১৯ বলে ২৫ রান করা ফিল সল্টকে ফেরত পাঠান বাংলাদেশ অধিনায়ক। এরপর মঞ্চে আসেন হাসান মাহমুদ। এই তরুণ পেসার আজও বোল্ড করে দেন ইংলিশ অধিনায়ক জস বাটলারকে (৪)। মঈন আলীকে তিনে নামিয়ে লাভ হয়নি ইংলিশদের। ১৭ বলে ১৫ রান করা অল-রাউন্ডারকে ফেরান একাদশে সুযোগ পাওয়া মেহেদি মিরাজ।

১৫তম ওভারে এসে এই স্পিনার জোড়া আঘাত হানেন। ওভারের দ্বিতীয় আর চতুর্থ বলে ফিরিয়ে দেন স্যাম কারেন (১২) আর ক্রিস ওকসকে (০)। দুজনকেই স্টাম্পড করে বড় কৃতিত্বের ভাগীদার উইকেটকিপার লিটন দাস। ৯১ রানে নেই ৬ উইকেট! মিরাজের চতুর্থ শিকার ক্রিস জর্ডান (৩)। শেষ ওভারে বেন ডাকেটকে (২৮) ফেরান মুস্তাফিজুর রহমান। অনেকটা দৌঁড়ে এসে অসাধারণ ডাইভে ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। চতুর্থ বলে রান-আউট হয়ে যান রেহান আহমেদ (১১)। শেষ বলে জোফরা আর্চার (০) রানআউট হলে ১১৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মিরাজ। ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন, মুস্তাফিজ, সাকিব এবং হাসান মাহমুদ।

বাবরের জায়গায় পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন আফ্রিদি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
কঠোর হচ্ছে আশ্রয়

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

জুন 12, 2026
আটক

বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক

জুন 12, 2026
ঘোষণা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের

জুন 12, 2026
Latest News
কঠোর হচ্ছে আশ্রয়

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

আটক

বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক

ঘোষণা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের

৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, বাড়বে বিভিন্ন ভাতা

সম্পর্ক জোরালো

অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতেই সম্পর্ক জোরালো করবে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

নাগরিকত্ব ত্যাগ

যে কারণে হাজার হাজার আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করছেন

সুখবর

বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সুখবর

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa