Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিশ্বের অনেক দেশ থেকে অনেক ভালো আছি আমরা : রাষ্ট্রপতি
জাতীয়

বিশ্বের অনেক দেশ থেকে অনেক ভালো আছি আমরা : রাষ্ট্রপতি

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 23, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ক রো না র নাজেহাল অবস্থার পর বর্তমান বিশ্বপরিস্থিতি সম্পর্কে আলোকপাত করে বলেছেন, সারা বিশ্বের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। ক রো না র সময় বিশ্বের অনেক দেশ যে কঠিন অবস্থা পার করেছে, তা বর্ণনা করার মতো না।  তবে আমাদের সরকার ক রো না র সেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে ক রো না নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তুলনামূলকভাবে এ বিষয়ে বিশ্বের অনেক দেশ থেকে অনেক ভালো আছি আমরা।

সারা বিশ্বের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে : রাষ্ট্রপতি
ফাইল ছবি
Advertisement

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইনে সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি বর্তমানে জ্বালানি সংকট ও এর জেরে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া প্রসঙ্গে বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি তেলের ওপর চাপ তৈরি হয়েছে। তিনি শ্রীলঙ্কার দৃষ্টান্ত টেনে বলেন, জ্বালানি তেলের সংকটসহ নানা কারণে শ্রীলঙ্কার সরকার পরিবর্তন হয়ে গেছে। নতুন সরকার গঠিত হয়েছে। কিন্তু নতুন সরকার হলেও কোনও লাভ হবে বলে আমার মনে হয় না। প্রকৃতপক্ষে ওই দেশটির আর্থিক অবস্থা এতটাই নাজুক যে যত সরকারই আসুক বর্তমান অবস্থা থেকে উত্তরণ এত সহজ হবে না। সরকারকে সময় দিতে হবে। এই পরিস্থিতিতে শুধু শ্রীলঙ্কা না, এমন অনেক দেশই এ ধরণের সমস্যা মোকাবিলা করছে।

জ্বালানি তেলের দাম অনেক কিছু বিবেচনা করে নির্ধারণ করতে হয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দাম বাড়ানের পরও ভারতে তেলের দাম আমাদের চেয়ে বেশি। সরকারকে অনেক হিসাব-নিকাশ করে চলতে হয়। এখন রাশিয়া থেকে সবাই তেল আনার চেষ্টা করছে। আমাদের সরকারও রাশিয়া থেকে তেল কিভাবে আনা যায়, সে বিষয়ে চিন্তা-ভাবনা করছে। সবমিলিয়ে বাংলাদেশসহ অনেক দেশই এখন অর্থনৈতিক চাপের মুখে রয়েছে।  গত দুই-আড়াই বছর ধরে এসব চলছে।

তিনি নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে বলেন, এই সংকটকালে সরকারের কাছ থেকে এলাকার জন্য বড় কোনও কাজ বা প্রকল্প আদায়ে চাপ দেওয়া কঠিন হয়ে পড়েছে। যদি স্বাভাবিক অবস্থা থাকতো, তাহলে হাওর এলাকায় আরও অনেক কাজ করা সম্ভব হতো। তবে পরিকল্পনা আছে, দেশে স্বাভাবিক অবস্থা ফিরে এলে, অর্থনৈতিক সংকট কেটে গেলে হাওরে অনেক উন্নয়ন হবে।

রাষ্ট্রপতি গত বন্যা প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, কেউ কেউ অভিযোগ করেছেন— হাওরের অলওয়েদার সড়কের জন্য নাকি সিলেট-সুনামগঞ্জে বন্যা হয়েছে। এ অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, সাধারণত সিলেট-সুনামগঞ্জ থেকে আসা পানি থেকে আমাদের হাওরে  অকাল বন্যা হয়। এটাই ছোটবেলা থেকে আমরা জেনে ও দেখে এসেছি। ওইসব সমালোচনা বা কথা একেবারেই অযৌক্তিক। এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কথা। মিথ্যাচার ছাড়া কিছুই না। আমি মনে করি এজন্য দেশবাসী তাদের ধিক্কার দেবে।

গতকাল সোমবার  ৪ দিনের সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান। বিকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে মিঠামইনে যান তিনি। সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক, আফজাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা এ সময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান। মিঠামইন পৌঁছার পর রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ পরিদর্শন করেন।

চার দিনের সফরে রাষ্ট্রপতি হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

মাথা ন্যাড়া করলে কি সত্যিই চুল ঘন হয়, এ নিয়ে কী বলছে বিজ্ঞান?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa