Advertisement

জুমবাংলা ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেট হচ্ছে দেশের শ্রেষ্ঠ বাজেট। আমার স্বপ্ন ছিল এমন-ই একটি বাজেট ঘোষণা করা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছে।

শুক্রবার বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটের মাধ্যমে দেশের জনগণের কথা বলার চেষ্টা করেছি। সব ধরনের মানুষের চাওয়া-পাওয়ার বিষয়গুলো বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের মানুষের খারাপ কিছু করার জন্য আমার আগমন ঘটেনি। সুতরাং ভালো কিছু করার প্রত্যয় নিয়ে আমি এ বাজেট দিয়েছি। আমি মনে করি জনগণ আমাকে গ্রহণ করেছে।

সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, আলহাজ ইলিয়াস মিয়া, আবদুল হাই বাবলু, কামাল উদ্দিন, মাসুম হামিদ প্রমুখ বক্তব্য দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.