Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিশ্বের দামি লটারি এল গরদো
আন্তর্জাতিক

বিশ্বের দামি লটারি এল গরদো

By Shamim RezaDecember 23, 20193 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ২০০ বছর ধরে এল গরদো বিশ্বের সবচেয়ে দামি ও অভিজাত লটারির মর্যাদা পেয়ে আসছে। মূলত প্রথম পুরস্কারকে এল গরদো বলা হয়। স্পেনের এই লটারী পুরো ইউরোপবাসীর বহুল কাঙ্ক্ষিত একটি জিনিস। এর রয়েছে আকাশছোঁয়া প্রাইজমানি। এ বছর প্রাইজমানি হিসেবে রয়েছে ২ দশমিক ২৪ বিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় যা প্রায় ২১ হাজার কোটি টাকা! সবচেয়ে সৌভাগ্যবানরা পেয়েছেন ২৬৫৯০ নম্বরটি। তাদের দেওয়া হয়েছে ৪ লাখ ইউরো করে। বাংলা টাকায় যা ৩ কোটি ৭৭ লাখ টাকারও বেশি।

প্রতিবছরের ন্যায় এ বছরও ২২ ডিসেম্বর এ লটারির ড্র হয়েছে। গতকাল রোববার মাদ্রিদের সান ইল্ডেফোনসো স্কুলের বাচ্চারা মাদ্রিদের অপেরা হাউজে ড্রতে পুরস্কারগুলো ডেকেছিল। ভাগ্যবান সংখ্যাটি জাতীয় টেলিভিশনে সরাসরি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে স্পেনের এল গরদো ক্রিসমাস লটারির বিজয়ীরা উৎসব মেতে উঠেছে।

এবছর প্রথম পুরস্কার বিজয়ী নম্বরটি তারাগোনা প্রদেশের সালাউ পৌরসভার লটারি অফিসগুলো থেকে বিক্রি হয়েছে, পাশাপাশি এর পরের নম্বরটি মাদ্রিদের বিখ্যাত দোআ মনোলিতা লটারির দোকান থেকে বিক্রি হয়েছে।

নিয়মানুযায়ী ভাগ্যবান লটারি বিজেতার নাম ঘোষণার পরপরই ছুটে যান ওইসব দোকান বা ক্লাবে, যেখান থেকে টিকিট কেনা হয়। সেই দোকান বা ক্লাব ঘিরেই চলে উৎসব। আতশবাজি ও বিয়ার ছিটানোর মধ্য দিয়ে ঘণ্টার পর ঘণ্টা চলে এই উদযাপন।

এল গরদো বিজয়ীকে ওই বছরের জন্য সবচেয়ে ভাগ্যবান মনে করা হয়। খ্রিস্টধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে উপলক্ষ করে এই লটারীর আয়োজন। এল গরদোর ড্রয়ের দিন অনুষ্ঠানস্থলে বিরাজ করে উৎসব। বর্ণিল ও জাঁকজমকতায় পূর্ণতা পায় পুরো গ্যালারি। এ যেন বড়দিনের আগেই আরেকটি বড়দিন।

প্রতি বছরই রাজধানী মাদ্রিদের রাজকীয় থিয়েটার অপেরা হাউজে লটারির ড্র হয়। বাহারি ও অদ্ভূত রকমের সব পোশাক পরিধান করে হাউজের বাইরে জড়ো হয় লটারি ক্রেতারা। রং মেখে সঙ সেজে শুধু একটি ঘোষণার অপেক্ষায় মগ্ন থাকেন তারা। লটারীর নাম্বার ঘোষণা করার পর রাস্তায় ছড়িয়ে পড়ে এই উৎসব। শ্যামপেইন ছিটিয়ে উৎসবে মেতে উঠে।

লটারির জন্য ১৭০ সেটে বিভক্ত এক লাখ টিকিট বিক্রি করা হয়। প্রতিটি টিকিট ২০০ ইউরোতে বিক্রি হয়। ছোট ছোট সোনালি রঙের বলের গায়ে বিজয়ী নম্বর লেখা থাকে। তারপর বড় একটি পাত্র থেকে দৈবভাবে ওঠানো হয় সেই বল। আলাদা আলাদা ক্যাটাগরিতে নির্ধারিত নম্বর মিলিয়ে বিজয়ীদের বাছাই করা হয়। তারপর ওই নম্বরের সঙ্গে মিলিয়ে নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার কাজটি করে থাকে স্পেনের স্কুলশিক্ষার্থীরা।

প্রতি বছরই প্রায় ১০ লক্ষাধিক লোক তাদের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব দেশটির বিভিন্ন ক্লাবে জড়ো হয়। টেলিভিশন চ্যানেলগুলোতে ড্রয়ের অনুষ্ঠান প্রচার করা হয়। তিন-চার ঘণ্টাব্যাপী চলে এই প্রচার অনুষ্ঠান। বিভিন্ন ক্লাব বা দোকান থেকে লটারির টিকিট সংগ্রহ করতে হয়।

১৮১২ সাল থেকে এ লটারির প্রচলন। শুরুতে ভ্যালেন্সিয়া শহরে ড্র হলেও, পরে রাজধানী মাদ্রিদে হয়ে আসছে। প্রথম এল গরদো বিজয়ী লটারির নম্বর ছিল ০৩৬০৪। পরবর্তী সময়ে ১৯৫৭ সালে স্পেনে টেলিভিশন চালু হওয়ার পর থেকে অনুষ্ঠানটিপ্রচারের কারণে বিশেষ মর্যাদা ও ভিন্নতা পায়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক এল গরদো দামি বিশ্বের লটারি
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.