Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিশ্বের ৮০টি দেশকে পেছনে ফেলে ইরানে বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজের সাফল্য
জাতীয়

বিশ্বের ৮০টি দেশকে পেছনে ফেলে ইরানে বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজের সাফল্য

By Sibbir OsmanFebruary 23, 20232 Mins Read

বিশ্বের ৮০টি দেশকে পেছনে ফেলে ইরানে বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজের সাফল্য

জুমবাংলা ডেস্ক: ইরানের ৩৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসান। বুধবার (২২ ফেব্রুয়ারি) তেহরানের সামিট হলে অনুষ্ঠিত সমাপনী পর্বে বিজয়ী প্রতিযোগীদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিসহ সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।

ইরানের ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি সূত্রে জানা যায়, ইরানের আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের ৮০টি দেশের দেড় শ প্রতিযোগী অংশ নেয়। এরপর গত ১৮ ফেব্রুয়ারি থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে তেহরানে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৩৩টি দেশের ৫২ ছেলে ও মেয়ে প্রতিযোগী অংশ নেয়।

কোরআনের তারতিল ক্যাটাগরিতে মেয়েদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ইরানের ফাহিমেহ আসগারজাদেহ, লেবাননের লায়লা আফারা ও আফগানিস্তানের আমিনেহ শিরজাদ। হিফজ ক্যাটারিতে মেয়েদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ঘানার আমিনা ইবরাহিম, ইরানের হাজার মেহরালিয়ান ও আলজেরিয়ার নাসরিন খালেদি।
বিশ্বের ৮০টি দেশকে পেছনে ফেলে ইরানে বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজের সাফল্য

Advertisement

কোরআনের তারতিল ক্যাটাগরিতে ছেলেদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ইরানের মোহাম্মদ জাভেদ জাবেরি, কিরগিস্তানের মোহাম্মদ ইয়ার ও লেবাননের ইসমাইলন হামদান। হিফজ ক্যাটারিতে ছেলেদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ইরানের সিনা তাব্বাকি, কেনিয়ার আবদুল আলিম আবদুল রহিম ও বাংলাদেশের শেখ মাহমুদুল হাসান।

এদিকে কিরাত ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ইরানের আমির হোসাইন রহমাতি, আফগানিস্তানের সাইয়েদ আমির হাসেমি ও ইন্দোনেশিয়ার আবদুল্লাহ ফিকরি।

মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব গড়ে তুলতে ইরান প্রতিবছর পবিত্র কোরআন বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে। এবার প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘ওয়ান বুক ওয়ান উম্মাহ’ তথা ‘এক গ্রন্থ এক জাতি’। গত বছর এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম (১৩)।

১৯ বছর বয়সী মাহমুদুল হাসানের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বালুচর গ্রামে। তাঁর বাবার নাম হাফেজ ইমামুল হোসাইন। নারায়ণগঞ্জের ফতুল্লা শান্তিধারা এলাকার মাকাযুল মাদীনা আল লতিফী আল ইসলামী মাদরাসার পড়াশোনা করে।

তাঁর শিক্ষক মুফতি মাওলানা মুঈন উদ্দিন লতিফী বলেন, ‘আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের কৃতিত্বের ধারাবাহিকতায় আরো একটি সংযোজন হয়েছে। আমরা সবার কাছে প্রিয় শিক্ষার্থী হাফেজ মাহমুদুল হাসানের জন্য দোয়া কামনা করি। মহান আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করেন।

মাত্র ছয় বছরেই পবিত্র কুরআনে হাফেজ নুরুদ্দিন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa