Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিশ্বে শক্তিশালী পাসপোর্ট আরব আমিরাতের, বাংলাদেশের অবস্থান যতো তম
আন্তর্জাতিক

বিশ্বে শক্তিশালী পাসপোর্ট আরব আমিরাতের, বাংলাদেশের অবস্থান যতো তম

By Saiful IslamMarch 10, 2023Updated:March 10, 20232 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট। কর ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নোমাড ক্যাপিটালিস্টের নতুন এক গবেষণা অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আরব আমিরাতের। তবে শক্তিশালী পাসপোর্টের এই সূচকে বিশ্বের ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮২তম ।

বিশ্বের ২০০টি দেশের ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা, বিদেশে বসবাসরত বাসিন্দাদের ওপর নির্ধারিত কর, দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং ব্যক্তিগত স্বাধীনতাসহ পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই পাসপোর্ট সূচক তৈরি করেছে নোমাড ক্যাপিটালিস্ট।

নোমাড ক্যাপিটালিস্টের তথ্য অনুযায়ী, এই সূচকে ৩৭ দশমিক ৫০ স্কোর পেয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮২তম স্থানে রয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৪৯টি দেশে ভ্রমণ করতে পারেন।

এতে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধার পাশাপাশি দেশটির দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও কোনও ধরনের আয়কর প্রদান না করার মতো বিষয়গুলো আমিরাতের পাসপোর্টকে সবচেয়ে শক্তিশালী বানিয়েছে।
নোমাড ক্যাপিটালিস্টের এই সূচকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ৪৩তম স্থানে রয়েছে। এছাড়া যুক্তরাজ্য ৩০তম এবং অস্ট্রেলিয়া ৩৯তম স্থানে রয়েছে।

পাসপোর্টের এই সূচক নির্ধারণে বিশ্বের প্রায় ২০০টি দেশের পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত ভ্রমণ সুবিধাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসাবে ধরে নেওয়া হয়েছিল। এছাড়াও সূচকে নাগরিকদের ওপর আরোপিত করের হার, দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং বাসিন্দাদের ব্যক্তিগত স্বাধীনতা ভোগের ওপরও জোর দেওয়া হয়।

নোম্যাডের সূচকে ১১০ দশমিক ৫ স্কোর পেয়ে সবচেয়ে শক্তিশালী নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট। এছাড়া ১০৮ স্কোর পেয়ে যৌথভাবে দ্বিতীয় শক্তিশালী নির্বাচিত হয়েছে লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ডের পাসপোর্ট। সূচকে যৌথভাবে তৃতীয় শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছে পর্তুগাল ও আয়ারল্যান্ড। এই দুই দেশের স্কোর ১০৭ দশমিক ৫। পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ডের পাসপোর্ট; দেশটির স্কোর ১০৬ দশমিক ৫।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১৮২তম অবস্থান আন্তর্জাতিক আমিরাতের আরব তম পাসপোর্ট বাংলাদেশ বাংলাদেশের বিশ্বে যতো শক্তিশালী
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

February 4, 2026
গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

February 4, 2026
এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

February 3, 2026
Latest News
সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

সাক্ষ্য

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.