Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ
জাতীয় স্লাইডার

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 17, 20202 Mins Read

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ

জুমবাংলা ডেস্ক : আল্লাহু আকবর ধ্বনিতে মুখর কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে চলেছে ইমান ও আখলাকের উপর বয়ান।

মঙ্গলবার থেকেই ইজতেমায় অংশ নিতে ৬৪টি জেলার মুসল্লিরা ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। ১৯ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৫তম বিশ্ব ইজতেমা।

দ্বিতীয় পর্বের ইজতেমারও প্রথম দিন শুক্রবার হওয়ায় কয়েক লক্ষ মুসল্লি নিয়ে বৃহৎ জুমার নামাজ আদায় করা হবে। জুমার নামাজে গাজীপুর ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেবেন।

Advertisement

৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সমন্বয়ক হাজী মুনির হোসেন জানান, মঙ্গলবার থেকে অনেক মুসল্লি ইজতেমা ময়দানে চলে আসায় বৃস্পতিবার বাদ ফজর থেকে মুসল্লিদের উদ্দেশ্যে প্রাক বয়ান চলতে থাকে। বাদ ফজর প্রাক বয়ান করেন ভারতের মাওলানা মুফতি শেহজাত, বয়ানের অনুবাদ করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম মুফতি আজিম উদ্দিন, বাদ জোহর বয়ান পেশ করেন ভূপাল মুরব্বি ইকবাল হাফিজ। বয়ানের তরজমা করেন, কাকরাইলের শীর্ষ মুরব্বি মাওলানা মনির ইউছুফ, বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম, বাদ মাগরিব মূল আমবয়ান করেন ভারতের মাওলানা শামীম তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসেম।

শুক্রবার বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা চেরাগ আলী। তরজমা করেন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আমির ইঞ্জিনিয়ার ওয়াসেফুল ইসলাম জানান, পরিস্থিতি বিবেচনায় ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি এ ইজতেমায় আসবেন না। তবে নিজামুদ্দিনের পক্ষ থেকে তাবলিগের শীর্ষ মুরব্বি ও আলেমসহ ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে বিশ্ব ইজতেমায় এসে পৌঁছেছেন। তাদের তত্ত্বাবধানেই পরিচালিত হবে বিশ্ব ইজতেমা। এ ছাড়া বাংলাদেশের ৬৪ জেলা থেকে দ্বিতীয় পর্বের এ ইজতেমায় অংশগ্রহণ করতে আসছেন মুসল্লিরা। তারা জেলা ভিত্তিক নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন।

হাজী মো. মনির হোসেন জানান, ইতোমধ্যে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইরাক, তুরস্ক থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা থেকে বিদেশি মেহমানসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা স্থলে হাজির হয়েছেন। এ পর্বের ইজতেমায় আগত মানুষের ঢল অব্যাহত থাকবে রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত।

এ পর্বেও মুসল্লিদের জন্য থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া অসুস্থ মুসল্লিদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। মহানগর পুলিশ জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনসহ সরকারি সকল দফতর সার্বক্ষণিক ভাবে মুসল্লিদের সেবা দানে ব্যস্ত সময় পার করছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa