Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় বিশ্ব এখন বাংলাদেশের কাছে নেতৃত্ব চায় : পররাষ্ট্র সচিব
জাতীয়

বিশ্ব এখন বাংলাদেশের কাছে নেতৃত্ব চায় : পররাষ্ট্র সচিব

By Shamim RezaJan 1, 2020, 9:08 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ‘বাংলাদেশ এখন অর্থনৈতিকসহ সার্বিকভাবে অনেক শক্তিশালী দেশ, যা গত ২০-২৫ বছরে ছিল না। বিশ্ব এখন বাংলাদেশের কাছে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব আশা করে বা অনেক ক্ষেত্রে নেতৃত্বের জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে। সে কারণে বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত হয়েছে।’

১ জানুয়ারি, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন সদ্য যোগ দেয়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর আগে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিক্যাব’ নতুন পররাষ্ট্র সচিবকে ফুলেল শুভেচ্ছা জানায়।

মাসুদ বিন মোমেন জানান, নতুন বছরে পররাষ্ট্র মন্ত্রণালয় কোন কোন বিষয়ে গুরুত্ব দেবে তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ২০২০ সালের করণীয় বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন।

ওই বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘সারাবিশ্বে বাংলাদেশের এখন যে অবস্থান, তা আজ থেকে ২০ বছর আগের মতো না। আমরা এরই মধ্যে স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে উত্তরণের পর্যায় পার করেছি। বিশ্ব আমাদের কাছ থেকে এখন বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব চায়, বা অনেক ক্ষেত্রে নেতৃত্বের জন্য আমাদের দিকে তাকিয়ে থাকে। সে কারণে বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে আরও ঢেলে সাজানো বা শক্তিশালী করার বিষয় রয়েছে।’

এই বছরে অনেকগুলো উল্লেখ করার মতো বড় বড় ইভেন্ট আছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী মে বা এই সময়ের মধ্যে ডি-৮ সামিট এছাড়াও বিমসটেক সামিট এবার ঢাকায় অনুষ্ঠিত হবে। এই দুইটা বড় বৈশ্বিক অনুষ্ঠান।’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আরো বলেন, ‘আগামী ১৭ মার্চ জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। বাংলাদেশসহ সারাবিশ্বে বিশেষ করে যে সকল দেশে বাংলাদেশের মিশন রয়েছে সেখানে বছরব্যাপী একাধিক অনুষ্ঠান হবে। এই বিষয়গুলোকে আরো কীভাবে গতিশীল করা যায়, ওই বৈঠকে এটা মূল ফোকাস ছিল। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন নিয়ে আলোচনা হয়। যে বিষয়গুলো বেশি আলোচনা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে মন্ত্রণালয়ের কাজ আরো কীভাবে গতিশীল করা যায় এবং মিশনগুলোর ওপর যে অর্পিত দায়িত্ব সেগুলো আরো ভালোভাবে তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ফল নিয়ে আসা যায়, এই বিষয়ে আলোচনা হয়।’

তিনি আরো বলেন, ‘আগামীতে আমরা চাচ্ছি যে, একটা টিম ওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ মন্ত্রণালয়ে একটি ভালো টিম থাকবে, যারা একইভাবে মিশনগুলোর সঙ্গে আরও ঘনিষ্টভাবে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন করবে। যাতে সকলকে আস্থায় এনে মন্ত্রণালয় এবং মিশনগুলো টিম ওয়ার্ক করতে পারে। সবাই আমরা বাংলাদেশের জন্য কাজ করছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটাকে কীভাবে সারাবিশ্বে অগ্রযাত্রার চিত্র হিসেবে তুলে ধরতে পারি, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ সম্পর্কে মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ রয়েছে তা তো থাকবেই, এটা চলমান প্রক্রিয়া। যার মধ্যে রোহিঙ্গা সংকট, বাণিজ্য বিষয়ে বহুপাক্ষিক থেকে দ্বিপাক্ষিকের দিকে যাওয়ার প্রবণতা, বাংলাদেশের জন্য এগুলো ভালো না। এই বিষয়গুলো কীভাবে মোকাবিলা করা যায় সে পথ বের করতে হবে। এলডিসি থেকে বের হওয়ার পর আমাদের সুযোগ সুবিধাগুলো আরও থাকবে না। সুতরাং সেই পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা কিভাবে করব তা নিয়ে কাজ করতে হবে। তৈরি পোষাকখাতের জিএসপি সুবিধা পাওয়ার জন্য এখন থেকেই নেগোশিয়েশন শুরু করতে হবে। সামনে অনেক কাজ আছে।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মহাপরিচালকের দায়িত্ব

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

May 22, 2026, 10:06 AM Asia/Dhaka
জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

May 22, 2026, 9:35 AM Asia/Dhaka
দায়িত্বে অবহেলা

হজের দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ধর্মমন্ত্রী

May 22, 2026, 9:12 AM Asia/Dhaka
Latest News
মহাপরিচালকের দায়িত্ব

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দায়িত্বে অবহেলা

হজের দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ধর্মমন্ত্রী

দায়িত্ব নিলেন

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

ঢাকাসহ ১১ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

চার্জশিট দাখিল

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট রোববার দাখিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিযোগিতা হচ্ছে

সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে: নাহিদ ইসলাম

কাঁদলেন বাবা

রামিসার শ্রেণিকক্ষে অঝোরে কাঁদলেন বাবা, কাঁদল সহপাঠীরা

PM-News

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

রামিসা হত্যার বিচার

শিশু রামিসা হ’ত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp