Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ঐতিহাসিক জয়ে বিশ্ব মিডিয়ায় টাইগারদের প্রশংসা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ঐতিহাসিক জয়ে বিশ্ব মিডিয়ায় টাইগারদের প্রশংসা

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 5, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের কন্ডিশন, উপমহাদেশের বড় বড় দলগুলো যেখানে নাকানি-চুবানি খায়। সেখানে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ দল। মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

ঐতিহাসিক জয়ে বিশ্ব মিডিয়ায় টাইগারদের প্রশংসাএটি নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটে প্রথম জয় টাইগারদের। সেই সাথে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল বাংলাদেশ। এমন জয়ে বাংলাদেশের প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া।

ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের পেইজে শিরোনাম করেছে, নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

ক্রিকেট বিষয়ক ওয়েব পোর্টাল ক্রিকইনফো শিরোনাম করেছে, ‘এবাদতে বিধ্বস্ত নিউজিল্যান্ড, বাংলাদেশের নতুন ইতিহাস।’

Advertisement

আরেক ক্রিকেটের পোর্টাল ক্রিকবাজ লিখেছে, ‘এবাদত জ্বলে উঠায় নবযুগের সূচনা  হলো বাংলাদেশের।’

নিউজিল্যান্ডের মিডিয়া স্টাফ নামে একটি পত্রিকা লিখেছে, ‘বাংলাদেশের কাছে ধসে গেল ব্ল্যাককাপসরা।’

দ্য প্রেস নামে নিউজিল্যান্ডের একটি অনলাইন পোর্টাল শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের কাছে অসহায়ভাবে হারলো কেন উইলিয়ামসনবিহীন নিউজিল্যান্ড।’

ভারতের কোলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার শিরোনামে লিখেছে, ‘২১ বছর পরে জয়, নিউজিল্যান্ডে গিয়ে তাদের অনেক রেকর্ড গড়লো বাংলাদেশ।’

হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণ শিরোনাম দিয়েছে- ‘শুধু ঘরের মাঠেই টাইগার নয়, বিশ্ব চ্যাম্পিয়নদের ডেরায় গিয়ে টেস্ট জয় বাংলাদেশের।’

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ক্রিকেট.কম.এইউ শিরোনাম করেছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক  জয় তুলে নিল বাংলাদেশ।’

অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘নিউজিল্যান্ডকে টেস্টে ৮ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করলো বাংলাদেশ।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, এবাদতের ছয় উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

সাকিব আল হাসানের সাবেক আইপিএল দল কোলকাতা নাইট রাইডার্স লিখেছে, ‘নিউজিল্যান্ডকে তাদের নিজেদের মাটিতে হারিয়ে বীরত্ব দেখিয়েছে টাইগাররা।’

ডেইলি মেইল শিরোনাম করেছে, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে প্রথমবার ৮ উইকেটে বিধ্বস্ত করল বাংলাদেশ, সাবেক ভলিভল খেলোয়াড় এবাদত হোসেন ম্যাচ সেরা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa