Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আফ্রিদিকে টপকে সাকিবের বিশ্ব রেকর্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

আফ্রিদিকে টপকে সাকিবের বিশ্ব রেকর্ড

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 3, 2022Updated:March 3, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দুইটি দারুণ মাইলফলকে নিজের নাম লেখাতে একটি উইকেট ও একটি ডট বল প্রয়োজন ছিল। উইকেট পেতে ১১তম ডেলিভারি পর্যন্ত সময় নিলেও, ডট বলের জন্য মাত্র ৪ বল খরচ করেছেন এই অলরাউন্ডার। যার সুবাদে গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড।

আফ্রিদিকে টপকে সাকিবের বিশ্ব রেকর্ড
ফাইল ছবি
Advertisement

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সবমিলিয়ে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন সাকিব। যেখানে ছিল ১১টি ডট বল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই এখন সর্বোচ্চ ডট বল করা বোলার। আজ নিজের প্রথম ডটের মাধ্যমেই গড়েছেন এই রেকর্ড।

বৃহস্পতিবার মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৩ ইনিংসে ২০৮৫ ডেলিভারি থেকে ৮৩০টি ডট বল করার রেকর্ড ছিল সাকিবের। ঠিক ৮৩০টি ডট বল ছিল পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদিরও। তিনি ২১৬৮ ডেলিভারির মধ্যে করেছিলেন ৮৩০টি ডট।

আজকের ম্যাচে আফগানদের ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন সাকিব। প্রথম তিন বলে দেন একটি করে রান। চতুর্থ বলটিই হয় ডট। সঙ্গে সঙ্গে হয়ে যায় বিশ্ব রেকর্ড। আফ্রিদিকে টপকে সাকিব হয়ে যান সর্বোচ্চ ডট বল করা বোলার। আজকের ম্যাচের পর সাকিবের ডট বলের সংখ্যা ৮৪১টি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল

১/ সাকিব আল হাসান – ৮৪১ বল

২/ শহীদ আফ্রিদি – ৮৩০ বল

৩/ টিম সাউদি – ৭৯১ বল

৪/ লাসিথ মালিঙ্গা – ৭১৩ বল

৫/ মোহাম্মদ নবি – ৬২৭ বল

একই ম্যাচে আরও একটি অনন্য মাইলফলকে পা রেখেছেন সাকিব। বিশ্বের প্রথম বাঁহাতি স্পিনার, তৃতীয় স্পিনার ও নবম বোলার হিসেবে সাদা বলের ক্রিকেট তথা ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০ উইকেট শিকার করেছেন তিনি। বর্তমানে ৩১৩ ম্যাচে তার রয়েছে ৪০১টি উইকেট।

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়ায় ২৮২। আর কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে আগেই ছিল ১১৭ উইকেট। আজ মোহাম্মদ নবীকে ফিরিয়ে সাদা বলের ক্রিকেটে ৪০০ উইকেট পূরণ করেন তিনি। পরে নাজিবউল্লাহ জাদরানের উইকেটও নিয়েছেন তিনি।

সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ন্যুনতম ৪০০ উইকেট

১/ মুত্তিয়া মুরালিধরন – ৩৬২ ম্যাচে ৫৪১ উইকেট

২/ ওয়াসিম আকরাম – ৩৫৬ ম্যাচে ৫০২ উইকেট

৩/ শহীদ আফ্রিদি – ৪৯৭ ম্যাচে ৪৯৩ উইকেট

৪/ লাসিথ মালিঙ্গা – ৩১০ ম্যাচে ৪৪৫ উইকেট

৫/ ওয়াকার ইউনিস – ২৬২ ম্যাচে ৪১৬ উইকেট

৬/ শন পোলক – ৩১৫ ম্যাচে ৪০৮ উইকেট

৭/ ব্রেট লি – ২৪৬ ম্যাচে ৪০৮ উইকেট

৮/ চামিন্দা ভাস – ৩২৮ ম্যাচে ৪০৮ উইকেট

৯/ সাকিব আল হাসান – ৩১৩ ম্যাচে ৪০১ উইকেট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

July 13, 2026
ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

July 13, 2026
হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

July 13, 2026

Latest News

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

আর্জেন্টিনা

আর্জেন্টিনা কী বাড়তি সুবিধা পাচ্ছে, স্পষ্ট করল ভিএআরের পরিসংখ্যান

চোরের দলের ফুটবল খেলা কবে

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে

Argentina

ইংল্যান্ড-আর্জেন্টিনা কেন নিজেদের মধ্যে ম্যাচ খেলে না

স্কালোনি

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা : স্কালোনি

রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে নতুন দুই রেকর্ড গড়লেন মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa