
আবার কেউ কেউ ঋষভের কথাও বলছেন। কারণ, টেস্টে ঋষভ খেলার সুযোগ পাবেন না। গোটা সিরিজে কোনও ম্যাচ না খেলে তিনি দেশে ফিরবেন? তাই এখানেই একটা সুযোগ দেওয়া যেতে পারে। বিরাটের পাশাপাশি কেদারও বাইরে যাবেন? কেদার দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারেননি। কিন্তু প্রথম ম্যাচে তিনি রাহুলের সঙ্গে ভাল পার্টনারশিপ করেছিলেন। তাই একটা ম্যাচের ব্যর্থতার পর জায়গা ছাড়তে হলে খারাপ দেখাবে। তাই দল গড়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



