Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিষমুক্ত সবজি চাষে সাফল্য দুই শিক্ষিত যুবকের
জাতীয়

বিষমুক্ত সবজি চাষে সাফল্য দুই শিক্ষিত যুবকের

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 4, 2023Updated:January 4, 20233 Mins Read

পড়ালেখার পাশাপাশি সবজি চাষে সাফল্য যুবকের

জুমবাংলা ডেস্ক : সবজি চাষে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুই শিক্ষিত যুবক আব্দুল হালিম ও ওসমান গনি। লেখাপড়ার পাশাপাশি এলাকায় ছয় একর জমি ইজারা নিয়ে আবাদ করছেন বিভিন্ন ধরনের মৌসুমি সবজি। ‘রুপাই ভ্যালি অ্যাগ্রো ফার্ম’ নামে তাদের এই প্রজেক্টে ফলন হয়েছে ভালো। সবজি ক্ষেত থেকে এখন তাদের প্রতি মাসে আয় লাখ টাকা। সবজি চাষে আব্দুল হালিম ও ওসমান গনির সাফল্যের কথা ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। দূর-দূরান্ত থেকে অনেকেই ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকা ১ নম্বর বাগান বাজার ইউনিয়নের চিকনেরখীল এলাকায় আসছেন তাদের সবজিক্ষেত দেখতে। অনেকেই তাদের পরামর্শ নিয়ে ঝুঁকছেন সবজি চাষে।

বিষমুক্ত সবজি চাষে সাফল্য দুই শিক্ষিত যুবকের

Advertisement

এ প্রকল্পের উদ্যোক্তারা জানান, রুপাই ভ্যালি অ্যাগ্রো ফার্মে উৎপাদিত সব সবজি কীটনাশকমুক্ত। প্রাকৃতিক এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষাবাদ করা হচ্ছে। এ কারণে এসব সবজি খাওয়া নিরাপদ এবং স্বাস্থ্য ঝুঁকি নেই।

সবজি ক্ষেত থেকে এখন তাদের প্রতি মাসে আয় লাখ টাকাবর্তমানে দুই যুবক সবজি চাষে এলাকায় সাফল্যের আলো ছড়ালেও তাদের শুরুর গল্পটা ছিল ঠিক উল্টো। আবদুল হালিম বলেন, ‘শুরুটা হয় ২০২০ সালে। ফেনী সরকারি কলেজ থেকে আমি অর্থনীতিতে এবং বন্ধু ওসমান গনি ব্যবস্থাপনা বিষয়ে অনার্স শেষ করি। এরই মধ্যে বেশকিছু স্থানে চাকরির জন্য ধরনা দিয়েছি। এর মধ্যে শুরু হয় করোনা মহামারি। এক অবরুদ্ধকর অবস্থা। তাই দুই বন্ধু মিলে কিছু একটা করবো– এমন ভেবে সিদ্ধান্ত নিলাম সবজি চাষের। আমরা দুজন লেখাপড়া করে সবজি চাষ করবো তা কিন্তু এলাকার লোকজন প্রথম দিকে ভালোভাবে নেয়নি। পরিবার থেকেও বেশি সাপোর্ট ছিল না। পরিবারের সদস্যরা চেয়েছিলেন লেখাপড়া করেছি, ভালো চাকরি করবো।’

সবজি চাষের পাশাপাশি তারা এমবিএ করছেনতিনি আরও বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে ছয় একর জমি ইজারা নিয়ে সবজি চাষ শুরু করি। এসব জমিতে চাষাবাদের জন্য প্রথমে তিন লাখ টাকা করে দুই বন্ধু ছয় লাখ টাকা পুঁজি দিয়েছি। প্রথমে এক দশমিক ৮ বিঘা জমিতে পেঁপে, দুই দশমিক এক বিঘাতে মুলা, তিন দশমিক এক বিঘাতে ধনেপাতা, চার দশমিক পাঁচ বিঘাতে খিরা, পাঁচ বিঘাতে কুল চাষ করা হয়েছে। পেঁপে চাষের ছয় মাসের মধ্যে ফলন তোলা শুরু হয়। সবকটি গাছে ভালো ফলন হয়েছে। প্রথম দিকে ৫০০ পেঁপে গাছ লাগানো হয়। সেগুলো থেকে ভালো ফলন পাওয়া গেছে। বর্তমানে নতুন করে আরও দুই হাজার পেঁপে চারা লাগানো হয়েছে। আগামী এক-দেড় মাসের মধ্যে এসব গাছে ফলন দেওয়া শুরু হবে। পাশাপাশি আড়াই একর জমিতে লাগানো হয়েছে কাকরল। খিরার ফলন খুব ভালো হয়েছে। লাউ, চিচিঙ্গাসহ অন্যান্য সবজিও অত্যন্ত ভালো হয়েছে।

বিষমুক্ত সবজি চাষে সাফল্য দুই শিক্ষিত যুবকের

‘রুপাই ভ্যালি অ্যাগ্রো ফার্মে সবচেয়ে বেশি চাষ হয় কাঁকরোল। সাত বিঘা জমিতে গত বছর প্রায় ৮০ টন কাকরোল উৎপাদিত হয়। যা কমপক্ষে ১২ লাখ টাকায় বিক্রি করা হয়। এবার আড়াই একর জমিতে কাকরল চাষ করা হয়েছে। এসব সবজি বিক্রির জন্য বাজারে নিতে হয় না। পাইকাররা, বিশেষ করে, চট্টগ্রাম ও ফেনী থেকে এসে ক্ষেত থেকেই কিনে নিয়ে যান।’

ফার্মের অপর উদ্যাক্তা ওসমান গনি বলেন, ‘আমরা ক্ষেতে তেমন একটা কীটনাশক ব্যবহার করি না বললেই চলে। নিরাপদ ফসল উৎপাদনের জন্য এক ধরনের হলুদ কার্ড ও পেরোমোন ব্যবহার করা হয়। এ দুই পদ্ধতিতে কম খরচে ক্ষেতের পোকামাকড় দমন সহজ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমরা ভালভাবে চলছি। আমার মনে হচ্ছে, চাকরির চেয়ে ভালো আছি। আয়ও ভালো হচ্ছে। আশা করছি, সামনে আরও ভালো আয় করবো। চাষের পরিধি আরও বাড়ানো হবে। পাশাপাশি আমরা ফেনী সরকারি কলেজ থেকে এমবিএ করছি।’

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ‘ফটিকছড়ির সীমান্তবর্তী এলাকায় সবজি ও ফল চাষাবাদে সাফল্য পেয়েছেন দুই যুবক। তারা কীটনাশকমুক্ত সবজি চাষ করছেন। তাদের আমরা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছি।’

নতুন প্রেমে পড়েছেন নেইমার, প্রেমিকা জেসিকা তুরিনি?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa