গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এনএটিপির আওতায় ক্লাস্টার আকারে সেক্স ফেরোমিনের মাধ্যমে বিষমুক্ত সবজি চাষ শুরু হয়েছে। এ পদ্ধতিতে সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। এ চাষাবাদে দিন দিন আগ্রহ বাড়ছে তাদের। ফলে ধান চাষের বদলে অনেক কৃষক এ পদ্ধতিতে সবজি চাষ করছেন।

Advertisement

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এনএটিপির আওতায় ক্লাস্টার আকারে সেক্স ফেরোমিনের মাধ্যমে উপজেলার সিনাবহ, বাঁশতলী, ঠেঙ্গারবান্দ, সাকাশ্বর ও মধ্যপাড়া এলাকায় এ পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ করছেন কৃষকরা। এ বছর প্রায় ১০ হেক্টর জমিতে বিষমুক্ত চালকুমড়া ও ধুন্দল জাতীয় সবজি চাষ করা হয়েছে। এনএটিপির আওতায় পাঁচটি ক্লাস্টার প্রদর্শনীর মাধ্যমে সরকারি উদ্যোগে বিনামূল্যে সারসহ সকল সরঞ্জামাদি ২৯ জন কৃষককে দেওয়া হয়। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে কৃষকদের জমির মাটি পরীক্ষা করে সেক্স ফেরোমিন সেট করছে উপজেলা কৃষি অফিস। এ পদ্ধতি সেট করার কারণে জমিতে কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়ে না।

বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী জানান, আমি বিশ শতাংশ জমিতে ধুন্দল ও ত্রিশ শতাংশ জমিতে চাল কুমড়া চাষাবাদ করেছি। এই পদ্ধতিতে চাষাবাদ করে ভাল ফলন পেয়েছি। তবে সবজিতে কোন প্রকার বিষ প্রযোগ করা হয় না, তাই খেতেও খুব সুস্বাদু। বাজারে বিক্রি করতে গেলে ক্রেতাদের চাহিদাও অনেক বেশি।

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা আশীষ কুমার কর জানান, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের আগ্রহী করে তোলা হবে। এ প্রযুক্তিতে আগ্রহ বাড়ালে যেমন কৃষকরা লাভবান হবেন, তেমনি বিষমুক্ত সবজি খেলে স্বাস্থ্য ঝুঁকি কমে আসবে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.