Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home খেলাধুলা বিষ্ণুর আঘাতে বিপদে বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিষ্ণুর আঘাতে বিপদে বাংলাদেশ

By Shamim Rezaফেব্রুয়ারি 9, 2020Updated:ফেব্রুয়ারি 9, 20202 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ১৭৮ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে দুরন্ত সূচনা করে টাইগার যুবারা। বিষ্ণুর করা ৯ম ওভারের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে দলীয় ফিফটি পূরণ করেন তানজিদ হাসান তামিম।

কিন্তু এক বল পর আবারও হাঁকাতে গিয়ে আউট হয়ে ফেরেন এই ওপেনার। ফলে ওই রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আউট হওয়ার আগে ২৫ বলে দুই চার ও এক ছয়ে ১৭ রান করেন জুনিয়র তামিম।

এক ওভার পর এসে টাইগার ইনিংসে আবারও আঘাত হানেন রবি বিষ্ণু। সেমিফাইনালের সেঞ্চুরিম্যান মাহমুদুল হাসান জয়কে (৮) ঘূর্ণি জাদুতে বোল্ড করে দেন ভারতীয় স্পিনার। যাতে ৬২ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। একটু পরেই, ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন ২৫ রান করা পারভেজ হোসাইন ইমন। তৌহিদ হৃদয়ও খালি হাতে ফেরেন সেই বিষ্ণুর শিকার হয়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান। ক্রিজে আছেন দুই নতুন ব্যাটসম্যান শাহাদাৎ হোসাইন ও অধিনায়ক আকবর আলী।

এর আগে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়ে ভারতকে ১৭৭ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ ১৭৮ রান করতে পারলেই স্বপ্নের বিশ্বকাপ শিরোপার স্বাদ পাবে বাংলাদেশ।

এদিকে, আজ যে কোন পর্যায়ের বিশ্বকাপে এবারই প্রথমবার ফাইনাল খেলছে বাংলাদেশ। ফলে ভারতকে হারাতে পারলে আজকের সফল্যটা স্বার্ণাক্ষরে লেখা থাকবে অনন্তকাল। তবে, এখন পর্যন্ত যা খেলেছে, বোলাররা-ফিল্ডাররা যে নৈপুণ্য দেখিয়েছে, তাতে বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ-ই চ্যাম্পিয়ন!

এদিন দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচের শুরু থেকেই ভারতীয়দের কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ৬ ওভারে মাত্র ৮ রান খরচায় একটি উইকেট তুলে নেয় জুনিয়র টাইগাররা।

যদিও একপ্রান্ত আগলে রেখে বুদ্ধিদিপ্ত ব্যাটিং করে চলেছিলেন সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে অজেয় সেঞ্চুরি হাঁকানো যশস্বি জাসওয়াল। তাই শঙ্কাও ছিল তাকে ঘিরে। তবে, ১৫৬ রানের মাথায় শরিফুল ইসলাম সেই জাসওয়ালকে ফেরালে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ইনিংস। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে গুটিয়ে যায় ভারত।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন জাসওয়াল ১২১ বল খেলে। আটটি চার ও একটি ছক্কার মার ছিল তার ওই ইনিংসে। এছাড়া তিলক ভার্মার ৩৮ ও জুরেলের ২২ রানই উল্লেখযোগ্য।

এদিন বাংলাদেশের পক্ষে অভিষেক দাস ৯ ওভার বোলিং করে ৪০ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। তানজিম হাসান সাকিব ৮.২ ওভারে ২৮ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। দশ ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

মে 20, 2026
পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

মে 20, 2026
নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

মে 20, 2026
Latest News
বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

World Cup

বাংলাদেশে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ হওয়ার সম্ভাবনা নেই

ব্রাজিল জাতীয় ফুটবল দল

৩০ বছর পর দল ঘোষণায় যে নজির দেখালো ব্রাজিল

সাবেক অধিনায়ক স্মিথ

মারা গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্মিথ

নেইমার

নেইমারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল

kohli

আইপিএলে কোহলির নতুন রেকর্ড

মুশফিকুর রহিম

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজার রানের মাইলফলকে মুশফিক

মুশফিকের রেকর্ড সেঞ্চুরি

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp