
তবে এই নিষেধাজ্ঞার কারণে সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি বাতিল হচ্ছে। জাতীয় দলের শীর্ষ গ্রেডে মাসিক ৪ লাখ টাকা করে পারিশ্রমিক পেতেন সাকিব। কেন্দ্রীয় চুক্তি বাতিল হলে সেই ভাতা পাবেন না তিনি।
এদিকে, নিষেধাজ্ঞার সময়ে সাকিবের স্বীকৃত কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সুযোগ নেই। এক্ষেত্রে বাতিল হয় বোর্ডের চুক্তিও। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার দিন (২৯ অক্টোবর) থেকেই বোর্ডের সঙ্গে সাকিবের চুক্তি বাতিল হওয়ার কথা রয়েছে। যদিও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।
বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। ২ মাস আগেই সাকিব চুক্তির বাইরে ছিটকে গেছেন। বিসিবির বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন ১৮ জন ক্রিকেটার। সূত্র : বাংলাদেশ প্রতিদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



