অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি বলে আবারও স্পষ্ট করেছেন বিসিবি পরিচালক ফারুক আহমেদ। তিনি আরো জানান, ক্রিকেটার অথবা বিসিবি কর্তাদের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।

ফারুক আহমেদ জানান, সরকার পরিবর্তন হলেও বোর্ডের পরিবর্তন হঠাৎ করে আসবে না। ক্রীড়া প্রতিমন্ত্রী বুঝে-শুনে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
বিসিবির এই পরিচালক বলেন, সাকিব আল হাসানকে ক্রিকেট বোর্ড সব সময় চায়। আগে বিভিন্ন কারণে তা সম্ভব না হলেও এবার সম্ভাবনা রয়েছে। বিসিবি সেভাবেই চেষ্টা করে যাচ্ছে।
দেশে ফিরে ম্যাচ খেলার সম্ভাবনা বেশি সাকিবের বলেও জানান তিনি।
মোনাজাতে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ছাত্রদলের ক্ষোভ, আবার হলো মোনাজাত
তবে ফারুক আহমেদ বলেন, ‘যদিও কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা কম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


