Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিহারিদের জন্য কেরানীগঞ্জে সাড়ে ৫ হাজার ফ্ল্যাট নির্মাণ হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী
জাতীয়

বিহারিদের জন্য কেরানীগঞ্জে সাড়ে ৫ হাজার ফ্ল্যাট নির্মাণ হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJune 21, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে অবাঙালিদের (বিহারি) পুনর্বাসনে কেরানীগঞ্জে সাড়ে পাঁচ হাজার ফ্ল্যাট নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

বিহারিদের জন্য কেরানীগঞ্জে সাড়ে ৫ হাজার ফ্ল্যাট নির্মাণ হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

Advertisement

গতকাল মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য শাহ আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার মোহাম্মদপুরে বসবাসরত অবাঙালিদের পুনর্বাসনের জন্য কেরানীগঞ্জে পাঁচহাজার ৬০০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব শহরে দরিদ্র কমিউনিটির ছিন্নমূল জনগণকে টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। ছিন্নমূল জনগণকে বিস্তৃত পরিসরে আবাসন সুবিধা দিতে গাজীপুরস্থ টঙ্গির দত্তপাড়ায় ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রথম পর্যায়ে চারহাজার ৩২টি ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট তৈরির প্রকল্প নেওয়া হয়েছে।

সরকার দলীয় সংসদ সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রের আটটি অঞ্চলের এক হাজার ৫২৮ বর্গ কিলোমিটার এলাকা ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুরে অবস্থিত। সাভার উপজেলার পুরোটাই রাজউকের আওতাধীন।

তিনি বলেন, রাজউকের আওতাধীন গাজীপুর সিটি করপোরেশনভুক্ত এলাকা বর্তমানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা হিসেবে বিবেচিত। তাই ওই এলাকা বাদ দিয়ে রাজউক অধিক্ষেত্র পুনঃনির্ধারণ করার পরিকল্পনা রয়েছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রাজধানীসহ প্রধান প্রধান শহরের বস্তিতে জীবিকার তাগিদে মানবেতরভাবে বসবাস করা প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে ভাড়াভিত্তিক ফ্ল্যাটে বসবাসের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় বস্তিবাসীদের জন্য এক হাজার ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের অংশ হিসেবে মিরপুর-১১ নম্বর সেকশনে ৫৩৩টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ শেষ হয়েছে। মুজিব বর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ৩ আগস্ট এ প্রকল্পের মধ্য থেকে ৩০০টি ফ্ল্যাটের বরাদ্দপত্র ৩০০ বস্তিবাসী পরিবারের মধ্যে হস্তান্তর করেন। চলতি বছর এ প্রকল্পের অবশিষ্ট ২৩৩টি ফ্ল্যাট ২৩৩টি বস্তিবাসী পরিবারের মধ্যে ভাড়াভিত্তিক বরাদ্দপত্র দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

June 22, 2026
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026

Latest News

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa