Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিড়ালকে লাথি মেরে বিপদে কুর্ত জুমা
খেলাধুলা ফুটবল

বিড়ালকে লাথি মেরে বিপদে কুর্ত জুমা

By Shamim RezaFebruary 10, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক : কুর্ত জুমা কী বিপদেই না পড়েছেন! ঘরের পোষা বিড়ালকে মেরে সমালোচনার মুখে পড়ার পাশাপাশি তাকে গুনতে হলো মোটা অংকের জরিমানা।

কুর্ত জুমা

Advertisement

চারদিক থেকে সমালোচনা ধেয়ে আসার পর কৃতকর্মের জন্য এর আগে ক্ষমাও চেয়েছেন জুমা, ‘ভিডিওটি দেখে যাঁরা কষ্ট পেয়েছেন, তাঁদের বলতে চাই, কতটা দুঃখ লাগছে, তা বোঝাতে পারব না।

ঘটনার শুরু গত মঙ্গলবার। স্ন্যাপচ্যাটে একটি ভিডিও পোস্ট করেন ওয়েস্ট হাম ডিফেন্ডারের ভাই ইয়োয়ান। ভিডিওতে দেখা যায়, বাড়ির পোষা বিড়ালকে ফুটবলের মতো ভলি করছেন জুমা। এখানেই শেষ নয়, বিড়ালটা দৌড়ে খাবার ঘরে লুকোনোর পর জুমা কিছু একটা ছুড়ে মারেন। পরে বিড়ালটার মুখ কষে চড়ও মারেন তিনি।

ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি। ফুটবল–সমর্থক থেকে ইংল্যান্ডের প্রাণী অধিকার রক্ষা সংগঠন (আরএসপিসিএ) নড়েচড়ে বসে। তুমুল সমালোচনা হওয়ায় জুমার বিচারের দাবিতে এরই মধ্যে প্রায় দেড় লাখ মানুষ পিটিশনে সই করেছেন।

শুধু কি তা–ই, এসেক্স পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জুমার বাসা থেকে দুটি পোষা বিড়াল নিজেদের হেফাজতে নিয়েছে আরএসপিসিএ। জুমার স্পনসর প্রতিষ্ঠান অ্যাডিডাস এরই মধ্যে তাঁর পাশ থেকে সরে দাঁড়িয়েছে।

ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ঘটনার পর তারা আর ফরাসি ডিফেন্ডারের সঙ্গে থাকতে পারছে না, ‘আমরা তদন্ত শেষে নিশ্চিত করছি, কুর্ত জুমা আর অ্যাডিডাসের চুক্তিবদ্ধ অ্যাথলেট নন।’

ব্যবস্থা নিয়েছে জুমার ক্লাবও। ঘটনার পর ওয়াটফোর্ডের বিপক্ষে তাঁকে খেলানো হলেও জরিমানা করেছে ওয়েস্ট হাম। কাল এক বিবৃতিতে ক্লাবটি জানায়, জুমাকে ‘সর্বোচ্চ অঙ্কের’ জরিমানা করা হয়েছে। সংবাদমাধ্যম জানিয়েছে, জুমাকে তাঁর দুই সপ্তাহের পারিশ্রমিক আড়াই লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ২ কোটি ৯১ লাখ টাকা। এই টাকা প্রাণীদের অধিকার রক্ষায় দান করা হবে।

ওয়েস্ট হামের বিবৃতিতে বলা হয়, ‘অনলাইনে কুর্ত জুমার ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে আরএসপিসিএর তদন্তে পূর্ণ সমর্থন আছে ওয়েস্ট হাম ইউনাইটেডের। কুর্ত এবং ক্লাব এ তদন্তে সহায়তা করছে। যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, কুর্ত জুমা স্বেচ্ছায় সহায়তা করছেন তাতে, যেমন আরএসপিসিএর কাছে এরই মধ্যে তার পোষা দুটি বিড়াল হস্তান্তর করা হয়েছে। কুর্ত অনুশোচনায় দগ্ধ, ক্লাবে বাকি সবার মতো সে-ও ঘটনাটির গভীরতা বুঝতে পেরেছে।’

আরএসপিসিএর এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দুটি বিড়ালকে আরএসপিসিএর হেফাজতে রাখা হয়েছে। আমাদের অগ্রাধিকার হলো বিড়ালগুলোকে ভালো রাখা। পশু চিকিৎসকেরা তাদের চিকিৎসা করছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিড়ালগুলো এখানেই থাকবে।’

জুমা তাঁর পোষা বিড়াল মেরে শুধু নিজেকেই বিপদে ফেলেননি, তাঁর ক্লাবও ঝামেলায় পড়েছে। ওয়েস্ট হামের অফিশিয়াল পার্টনার ভিটালিটি ক্লাবটির সঙ্গে তাদের চুক্তি স্থগিত করেছে।

মাত্র ৬ ফিট জমিতে ৫ তলা বাড়ি, এ যেন আরেকটি আইফেল টাওয়ার

জুমার বিড়াল মারার ভিডিওটি প্রকাশের পরই সিদ্ধান্তটি নেয় ইংল্যান্ডের এই মেডিকেল ইনস্যুরেন্স প্রতিষ্ঠান, ‘কুর্ত জুমার ভিডিও দেখে আমরা যারপরনাই পীড়িত হয়েছি। যেকোনো প্রাণীর প্রতিই বাজে আচরণ সমর্থন করে না ভিটালিটি। এ ঘটনার পর তার ক্লাবের আচরণেও আমরা হতাশ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আমরা ওয়েস্ট হামের সঙ্গে স্পনসর চুক্তি স্থগিত করছি।’

ওয়াটফোর্ডের বিপক্ষে ওয়েস্ট হামের ১-০ গোলে জয়ের ম্যাচ শেষে জুমাকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কোচ ডেভিড ময়েস।

তাঁকে একাদশে খেলানোর মাধ্যমে ক্লাব সঠিক বার্তা দেয় কি না—এ প্রশ্নের উত্তরে ওয়েস্ট হাম কোচ ময়েস বলেন, ‘আমি সত্যিই ভীষণ হতাশ। ক্লাব এই মুহূর্তে যা যা করার, সবই করছে। তবে আমার কাজ হলো ওয়েস্ট হামের জন্য সেরা দলটা বেছে নেওয়া এবং কুর্ত এই দলেরই খেলোয়াড়।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa