আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় একটি বিয়ে বাড়িতে অংশ নেওয়া অতিথিরা হয়তো কল্পনাও করতে পারেননি তাদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে। সবাই যখন বিয়ের অনুষ্ঠান উদযাপনে ব্যস্ত, আনন্দ-ফূর্তিতে মেতে ছিলেন। এসময় তারা করোনা নিয়ন্ত্রণে আরোপ করা লকডাউন লঙ্ঘন করেছেন। তখন হঠাৎ সেখানে পুলিশ এসে হানা দেয়। লকডাউন লঙ্ঘনের সাজা হিসেবে ‘ব্যাঙের লাফ’ দিতে বাধ্য করা হয়েছে তাদের।
দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, উমারি গ্রামের ওই বিয়েতে ৩০০ অতিথি এসেছিলেন। পুলিশ চলে আসলে অনেকে ছোটাছুটি করে পালিয়ে যান। কিন্তু যারা ধরা পড়েন, তারা পাশাপাশি সারিবদ্ধভাবে ব্যাঙের লাফ দিতে দিতে বাড়ি ফিরতে হয়েছে।
পুলিশের হাতে ১৭ জন অতিথি ধরা পড়েছিলেন। তাদেরকে ‘উচিত শিক্ষা’ দিতে রাস্তায় ব্যাঙের মতো লাফিয়ে চলতে বাধ্য করা হয়। ঠিকমত লাফাতে না পারলে লাঠির ঘাও পড়েছে পিঠে।
ভিডিওতে দেখা গেছে, সারি ধরে ব্যাঙের মতো লাফিয়ে চলেছেন সবাই। একজন ঠিকমতো লাফাতে পারছিলেন না, তাই পাশেই দাঁড়িয়ে থাকা এক পুলিশের লাঠির ঘা পড়ল তার পিঠে।
এভাবে সাজা দেওয়ার পর ভবিষ্যতে যাতে আর কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ না হয় সে ব্যাপারে তাদের সাবধান করে দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
গত সপ্তাহে বিহারের কৃষ্ণগঞ্জেও প্রায় একইরকম ঘটনা ঘটতে দেখা গেছে। সেখানেও করোনাবিধি উপেক্ষা করায় পুলিশ প্রায় ১২ তরুণকে বাজারের মধ্যে কনুইয়ের উপর ভর দিয়ে হামাগুড়ি এবং ‘ব্যাঙলাফ’ দিতে বাধ্য করেছিল।
মাহামারি নিয়ন্ত্রণে মধ্যপ্রদেশজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিয়ের মতো সব অনুষ্ঠান সারতে হচ্ছে কম সংখ্যক অতিথি নিয়ে।
In Bhind "Baaratis" were made to do ‘Frog Jump’ for violating #CovidIndia-19 restrictions. The wedding was being organized, in violation of the lockdown restriction enforced in Bhind @ndtv @ndtvindia @GargiRawat @manishndtv pic.twitter.com/QftxjTsFvL
— Anurag Dwary (@Anurag_Dwary) May 20, 2021
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


