মুন্সিগঞ্জে কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ৫০ জন। এদের মধ্যে একজন গর্ভবতী নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে আজ রোববার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত পেটে ব্যথা ও বমি নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে।
জানা গেছে, বাগেশ্বর দেওয়ানবাড়ী গ্রামের আসাবুদ্দিনের মেয়ে রুপা আক্তার ও একই উপজেলার পঞ্চসার গ্রামের সফিউদ্দিনের ছেলে রানা দেওয়ানের বিয়ের অনুষ্ঠান চলছিলো। আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার (১৫ নভেম্বর) একই গ্রামের আলী কমিউনিটি সেন্টারে দুপুরে খাবার খাওয়ার পর থেকে এ অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বশাক জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। রোগীদের মধ্যে একজন গর্ভবতী নারীর অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


