Advertisement

জুমবাংলা ডেস্ক : অপ্রাপ্তবয়স্ক বয়সের এক নারীকে বিয়ে করার অভিযোগে পিতা-পুত্রের কারাদণ্ড ও জরিমানা হয়েছে।  কুষ্টিয়ার ভেড়ামারায় জেএসসি পরীক্ষার্থীকে (১৪) বিয়ের দায়ে সাইদুরকে (৩০) কারাদণ্ড এবং সাইদুরের পিতা আব্দুল লতিফকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জুনিয়াদহ এলাকা থেকে পিতা-পুত্রকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বাল্য বিয়ের বর ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার সাইদুর এবং সাইদুরের পিতা আব্দুল লতিফ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, জুনিয়াদহ এলাকায় ১৪ বছর বয়সী এক জেএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। গিয়ে দেখা যায় বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এসময় বাল্যবিয়ে করার অপরাধে ‘বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭’ অনুযায়ী বর সাইদুর রহমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বরের পিতা আব্দুল লতিফকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.