Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিয়ে বাড়ির খাবার খেয়ে হাসপাতালে ৭০ জন
জাতীয়

বিয়ে বাড়ির খাবার খেয়ে হাসপাতালে ৭০ জন

By Shamim RezaOctober 8, 20192 Mins Read
image-90232-1570544795
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে বিয়ে বাড়ির খাবার খেয়ে নারী ও শিশুসহ অন্তত ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই রোগীরা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়।

এমনকি ওই বিয়ের বর-কনেও খাবার খেয়ে অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। খাবারে বিষক্রিয়ার কারণে এমনটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

হাসপাতালে ভর্তি রোগীরা জানায়, রোববার জেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা এলাকার সিরাজুল ইসলামের একমাত্র ছেলে মাজেদুল ইসলামের সাথে একই ইউনিয়নের কাদেরপুর এলাকার আমিরুল ইসলামের মেয়ে আম্বিয়া খাতুনের বিয়ে হয়। সোমবার মাজেদুলের বাড়িতে বৌভাতের আয়োজন ছিল। দুপুর থেকে সন্ধ্যা চলে খাওয়া-দাওয়া কার্যক্রম। খাবার খেয়ে যে যার মতো বাড়ি ফিরে যায়।

সোমবার দিবাগত গভীর রাত থেকে এক এক করে ওই বিয়ে বাড়িতে খাবার খাওয়া লোকজনের মধ্যে ডায়েরিয়া, বমি, পেটব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে যারা ওই বিয়ে বাড়িতে খাবার খেয়েছিলেন সবাই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার মাত্রা বেড়ে গেলে মঙ্গলবার দুপুর থেকে তারা হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ৯ জন ভর্তি হন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জায়গার সংকুলান না হওয়ায় প্রতি সিটে দুজন করে রোগী রাখা হয়েছে। এছাড়া বারান্দার মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। একসাথে এতো রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন।

বর মাজেদুল ইসলামের বাবা সিরাজুল ইসলাম বলেন, সোমবার সুন্দরভাবেই বৌভাতের আয়োজন সম্পন্ন হয়। গভীর রাত থেকে এক এক করে অসুস্থ হওয়ার খবর আসতে থাকে। এমনকি আমাদের পরিবারের লোকজন ও বর-কনেসহ সবাই অসুস্থ হয়ে পড়ে। আমাদের পরিবারের লোকজন, কনেপক্ষ, আত্মীয় স্বজনসহ আমি এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। জানিনা কে এমনটা করেছে। আর কিভাবে এ ঘটনা ঘটলো।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাহিদ হাসান বলেন, রোগীদের লক্ষণ দেখে আমরা মনে করছি খাবারে পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ পড়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জরিমানা

লক্ষ্মীপুরে ৩০০ লোকের খাবারের আয়োজন, বিএনপিকর্মীকে জরিমানা

February 5, 2026
টহল

প্রথমবারের মতো ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবেন এক লাখ সেনা সদস্য

February 5, 2026
বাংলাদেশিদের ভিসা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দায় পুরো দেশের: পররাষ্ট্র উপদেষ্টা

February 5, 2026
Latest News
জরিমানা

লক্ষ্মীপুরে ৩০০ লোকের খাবারের আয়োজন, বিএনপিকর্মীকে জরিমানা

টহল

প্রথমবারের মতো ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবেন এক লাখ সেনা সদস্য

বাংলাদেশিদের ভিসা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দায় পুরো দেশের: পররাষ্ট্র উপদেষ্টা

একুশে পদক

একুশে পদক পাচ্ছে সংগীত দলসহ ৯ ব্যক্তি

রমজানে অফিস সময় নির্ধারণ

রমজানে অফিস সময় নির্ধারণ

এমপিদের স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ

নতুন এমপিদের স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম

সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.