Advertisement
জুমবাংলা ডেস্ক : বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর ৪০ কর্মকর্তা ও নাবিককে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়েছে। এদের মধ্যে ৩ জন নৌবাহিনী পদক (এনবিপি), ৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি), ৫ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ৭ জন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেন।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ উপলক্ষে শান্তিকালীন এ পদক দেওয়া হয়।

পদকপ্রাপ্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল শাহীন ইকবাল ৩ জন কর্মকর্তাকে নৌবাহিনী পদক (এনবিপি) পরিয়ে দেন। এরা হলেন ভাইস এডমিরাল এম আখতার হাবীব (অব.), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএমইউ) এর ভিসি রিয়ার এডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল এবং সহকারী নৌপ্রধান অপারেশনস রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ।

এছাড়া নৌপ্রধান ৪ জনকে অসামান্য সেবা পদক, ২ জনকে বিশিষ্ট সেবা পদক, ৪ জনকে নৌ গৌরব পদক, ২ জনকে নৌ উৎকর্ষ পদক এবং একজনকে নৌ পারদর্শিতা পদক পরিয়ে দেন। শনিবার (২১নভেম্বর) নৌসদরস্থ জুপিটার হলে শান্তিকালীন এ পদক প্রদান অনুষ্ঠিত হয়। এসময় নৌসদরের অন্যান্য পিএসও’গণ ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পদকপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা ও নাবিকদের ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌঅঞ্চলের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ পদক প্রদান করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.