
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এজন্য সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে তিনি সাভারের উদ্দেশে রওনা দেবেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সাভারের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন। এরপর দুপুর সোয়া ১২টায় তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকবেন।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষ করে দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ের উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছানোর পর তিনি মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। এরপর বিকেল ৩টায় তিনি মন্ত্রিসভার প্রথম গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন।
দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন মোদি
দিনের শেষভাগে প্রধানমন্ত্রী বিকেল ৪টায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অর্থাৎ সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরকে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্দেশনা দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



