Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করবে সরকার : পরিবেশ মন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করবে সরকার : পরিবেশ মন্ত্রী

By ABM MannanMarch 3, 20232 Mins Read

বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করবে সরকার : পরিবেশ মন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এখন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। আবারও ক্ষমতায় আসলে বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করা হবে। শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। শহিদদের নামে এলাকার রাস্তার নামকরণ করা হবে।

আজ শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ঘোলসা গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পরে যারা ক্ষমতায় এসেছিলো, তারা জয় বাংলা শ্লোগান, দেশের সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিলো। তারা মুক্তিযুদ্ধের চিহ্নও রাখতে চায়নি। স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় ক্ষমতায় আসলে দেশের চলমান উন্নয়ন অগ্রগতি সব ধূলিস্যাৎ হয়ে যাবে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করবে সরকার : পরিবেশ মন্ত্রী

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর হোসাইন ।

মন্ত্রী এরপর বড়লেখা উপজেলার দাসেরবাজার-ফকিরবাজার রাস্তা হতে পূর্ব গুলুয়া ভায়া পশ্চিম গুলুয়া রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অন্য এক অনুষ্ঠানে বড়লেখা কোয়াব শাখা কর্তৃক পি. সি. উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রিকেট লিগ-২০২৩ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন এবং তারুণ্য নাট্যগোষ্ঠী কর্তৃক জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত তারুণ্য নাট্যোৎসব ও বইমেলা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    ইউএনও

    আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

    August 14, 2026
    mahfuz-alam

    নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

    August 3, 2026
    Logo

    ৫ আগস্ট যাদের ছুটি নেই

    August 3, 2026

    Latest News

    ইউএনও

    আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

    mahfuz-alam

    নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

    Logo

    ৫ আগস্ট যাদের ছুটি নেই

    Sohel Taz

    ‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

    Harano

    হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

    ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

    নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

    ইউএনও

    চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

    রাজস্ব

    নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

    Manikganj

    হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

    গরুর মাংস

    রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa