
জুমবাংলা ডেস্ক: ঢাকার পোস্তগোলা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে আজ সকালে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। খবর বিবিসি বাংলার।
পোস্তগোলা ফায়ার সার্ভিস অফিস থেকে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরিদের একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।
ঢাকায় স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ঘটে এই ঘটনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


