Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বুড়ো বয়সেও অশ্বিনের সামনে নতুন হাতছানি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বুড়ো বয়সেও অশ্বিনের সামনে নতুন হাতছানি

By Saiful IslamMarch 2, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক : বয়সটা যে শুধু মাত্র একটা সংখ্যা তা একাধিক ক্রীড়াবিদ একাধিকবার প্রমাণ করেছেন। ক্রিকেটার হোক বা ফুটবলার কিংবা টেনিস প্লেয়ার, অনেকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। ৩৫ বছর বয়সেও শেখার ইচ্ছে এতটুকুও কমেনি ভারতের সিনিয়র অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের।
বুড়ো বয়সেও অশ্বিনের সামনে নতুন হাতছানি

Advertisement

বিরাট কোহলির ক্যারিয়ারের শততম টেস্টে অশ্বিনের কাছে সুবর্ণ সুযোগ থাকছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবকে টপকে যাওয়ার। কপিলকে টপকে যাওয়ার হাতছানি রইলেও, এখনও অশ্বিন নিজের ক্রিকেটের উন্নতি করতে চান। অশ্বিন যদি দিমুখ করুণারত্নেদের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে কপিল দেবকে টপকে যান, তা হলে একটি মিলও হবে কপিল-অশ্বিনের মধ্যে।

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে কপিল দেবকে টপকে গেলে কোন মিল হবে কপিল-অশ্বিনের মধ্যে? ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক অধিনায়ক কপিল দেব ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের ক্রিকেটার রিচার্ড হ্যাডলির ৪৩১তম টেস্ট উইকেটের রেকর্ড ভেঙে দিয়েছিলেন। সেই টেস্ট সিরিজে ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

১৯৯৪ সালের ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে কপিল দেব হারশান তিলকরত্নের উইকেট নিয়ে ওই সময় হেডলির ৪৩১ টেস্ট উইকেটের রেকর্ড ভেঙেছিলেন। এরপর ৪৩৪ উইকেট নিয়ে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। রবিচন্দ্রন অশ্বিনের সামনেও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কপিল দেবকে লঙ্কানদের বিরুদ্ধেই ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে অশ্বিনের।

বলের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ নজরকাড়া পারফরম্যান্স অশ্বিনের। টেস্ট ক্রিকেটে তিন হাজার রান থেকে আর ১৬৬ রান দূরে রয়েছেন অশ্বিন। রানের দিক থেকে এখনই তিনি টপকে গিয়েছেন ফারুখ ইঞ্জিনিয়ার, সৈয়দ কিরমানি ও মনসুর আলি খান পৌতিদিকে। লাল বলের ক্রিকেটে অশ্বিনের নামের পাশে রয়েছে ২৮৪৪ রান।

নিজেকে মেসি-রোনালদোর সমপর্যায়ের ভাবেন বালোতেল্লি

ক্রিকেট ক্যারিয়ারে বহু কিংবদন্তিদের উইকেট ঝুলিতে ভরেছেন অশ্বিন। সেই তালিকায় রয়েছে আইপিএলে তার নতুন দল রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমারা সাঙ্গাকারাও। রাজস্থান রয়্যালসের তরফ থেকে শেয়ার করা এক ভিডিওবার্তায় অশ্বিন বলেন, “সাঙ্গা একজন দারুণ মানুষ। যখনই আমি তার সঙ্গে কথা বলেছি, দারুণ লেগেছে। প্রথমবার তার সঙ্গে আমার দেখা হয়েছিল শ্রীলঙ্কা সফরে। মানুষ হিসেবে সে দুর্দান্ত এবং বেশ বুদ্ধিমানও। তাই, আমি তার সঙ্গে আবার যোগাযোগের অপেক্ষায় রয়েছি এবং প্রচুর ক্রিকেট নিয়ে আলোচনা করার কথা ভেবেছি।”

এবারের মেগা নিলামে অশ্বিনকে ৫ কোটি টাকা দিয়ে কিনেছে রাজস্থান। ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান সঙ্গাকারা। কাকতালীয়ভাবে, অশ্বিন তাকে উভয় ইনিংসেই আউট করেছিলেন। এ কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি কয়েকটি টেস্ট ম্যাচ খেলেছি, কয়েকবার তাকে আউট করেছি। এটা বলা নিরাপদ যে সাঙ্গা তখন অবসর নিয়েছিলেন কারণ, আপনি জানেন যে এই সকল বড় ব্যাটাররা যখন একটি নির্দিষ্ট বোলারের কাছে আউট হয়, তারা পরিকল্পনা করে এবং তারা আপনার উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। কিন্তু আমি, খুশি ছিলাম যে আমি তাকে আউট করেছি। তবে খুশিই হয়েছিলাম যে তার অবসর ম্যাচের অংশ ছিলাম আমি এবং তার উইকেট পেয়েছিলাম। ভিতর ভিতর আমি শান্ত ছিলাম যে, সে আর সামনে এসে আর আমার বিরুদ্ধে যুদ্ধ করবে না।”

অবশেষে দুঃখ প্রকাশ করলেন জামাল ভূঁইয়া

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa