
গতকাল বৃষ্টি বাধার আগে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬*।
লাইভ ব্রডকাস্টে দেখা যাচ্ছে, মাঠের অল্প কিছু জায়গা ছাড়া পুরোটা কভার দিয়ে ঢাকা। টানা বৃষ্টির কারণে কোনো মাঠকর্মীও নেই বাইরে। বৃষ্টি পুরোপুরি থামার অপেক্ষা সবার।
আগের দিন ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘন্টা পর। টস হেরে ব্যাট করতে নেমে নবম ১৩ ওভারের মধ্যে ২৯ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক মিলে গড়েন জুটি। ৫১ রানের জুটির পর ৩১ রান করে আউট হন শান্ত। লাঞ্চের শেষে কিছুটা সময় খেলা হওয়ার পর আলো কমে যাওয়ায় ফের বন্ধ হয় খেলা, এরপরই নামে প্রবল বৃষ্টি। ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



