Advertisement

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের দ্বাদশ আসরের সেমিফাইনালের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। তবে ম্যাচের ফলাফলের জন্য বুধবার (১০ জুলাই) পর্যন্ত অপেক্ষা করতে হবে। নেপথ্যে বৃষ্টির হানা।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বৃষ্টি বাগড়া দেয়। ওল্ড ট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের ইনিংসের ৪৬.১ তম ওভারে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৫ উইকেট ২১১ রান সংগ্রহ করেছে কিউইরা। এরপর আর বল মাঠে গড়ায়নি। তাই ম্যাচ স্থগিত করা হয়।

আর এই বৃষ্টির কারণে প্রথমে মনে হয়েছিল বেশী সুবিধা হয়েছিল নিউজিল্যান্ডের। কেননা স্লো গতিতে ব্যাট করতে থাকা নিউজিল্যান্ড যদি আর ব্যাট করতে না পারে তাহলে সেই সমপরিমান ওভার খেলেই ভারতের সামনে যাবে আরো বড় টার্গেট। বৃষ্টির কারণে যদি নিউজিল্যান্ড ব্যাট করতে না পারে তাহলে ৪৬ ওভারে ভারতের টার্গেট হবে ২৩৭ রান অথবা ২০ ওভারে ১৪৮ রান। কিন্ত এখন সে আশায় গুড়েবালি। যেহেতু সেমিফাইনালে রিজার্ভ ডে’র সুবিধা আছে, সেহেতু বুধবার নিউজিল্যান্ড যে পর্যন্ত ব্যাট করেছে, সেখান থেকেই আবার খেলা শুরু হবে।

সেক্ষেত্রে ফাইনালের দৌড়ে এগিয়ে থাকবে ভারত। কারণ ইনিংসের ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ২১১ রান সংগ্রহ করেছে কিউইরা। বাকি ৩.৫ ওভারে বড় স্কোর করতে পারবেনা তারা এমনাই আশা করছে ভারতের ক্রিকেট ভক্তরা। আর তাতে কিউইদের দেয়া মিডিয়াম রান টার্গেট সহজেই অতিক্রম করতে পারবে ভারতীয় শক্তিশালী ব্যাটসম্যানরা।

এছাড়া রিজার্ভ ডে’তেও যদি ম্যাচের মীমাংসা না হয়, সে ব্যাপারেও পরিষ্কার জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গ্রুপ পর্বে কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। টাই হলেও একই ব্যবস্থা নির্ধারিত ছিল। তবে শেষ চারের খেলা রিজার্ভ’ডে তে সম্পন্ন না হলে লিগপর্বে যে দল পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে, তারা ফাইনালের টিকিট পাবে। অর্থাৎ ভারত বিনাম নিউজিল্যান্ডের ম্যাচ কাল পরিত্যক্ত হলে ভারত ফাইনালে চলে যাবে।

এদিন, টস জিতে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার ভুবনেশ্বর কুমার আর জসপ্রিত বুমরাহের বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ড। ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই গাপটিলের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন হলেও নাকচ হয়ে যায়। পরে ভারত রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্ট্যাম্প মিস করছে। এতে একমাত্র রিভিউটা নষ্ট হলেও ইনিংসের চতুর্থ ওভারে এসেই বিধ্বংসী মার্টিন গাপটিলকে (১) বিরাট কোহলির দারুণ ক্যাচে পরিণত করেন বুমরাহ। ওই সময়ে কিউইদের স্কোরবোর্ড ১-১।

এরপর হেনরি নিকোলসকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন উইলিয়ামসন। তারপরও বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ের মুখে মাত্র ২৭ রান করতে সক্ষম হন তারা। ধীরে ধীরে স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টা করেন। ৬৮ রানের জুটি গড়ে ৫১ বলে ২৮ রান করে ফিরে যান নিকোলস। সেখান থেকে উইলিয়ামসনের সঙ্গে দলের হাল ধরেন রস টেইলর। কিন্তু দুর্দন্ত খেলতে থাকা উইলিয়ামসন হাত খুলে খেলা শুরুর পরপরই প্যাভিলনের পথ ধরেন। ৩৫.২ ওভারে চাহালে বলে ক্যাচ তুলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর দলের হাল ধরেন টেইলর। এক প্রাপ্ত আগলে রেখে কিউইদের এগিয়ে নিতে থাকেন। এরই মদ্যে সাজঘরে ফেরেন নিশাম ও কলিন ডি গ্রান্ডহোম। শেষ পর্যন্ত বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে ৪৬.১ ওভারে ৫ উইকেট ২১১ রান সংগ্রহ করে কিউইরা। ৬৭ রানে টেইলর এবং ৩ রানে অপরাজিত আছেন টম লাথাম। ভারতের হয়ে বুমরাহ, ভুবেনেশ্বর, চাহাল, জাদেজা ও পান্ডিয়া প্রত্যেকে একটি করে উইকেট নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.