Advertisement
জুমবাংলা ডেস্ক : গ্রামীণ টেলিকমের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য আগামীকাল বেলা সাড়ে ১২টায় ড. ইউনূসকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

ড.ইউনূস আগামীকাল যথাসময়ে দুদকে হাজির হবেন বলে তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন।

গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে গত ৩০ মে দুদক মামলা করে। এই মামলার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য ড. ইনূসকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে।

মামলার ১৩ জন আসামির মধ্যে বুধবার ৩ জনকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হলেন গ্রামীণ টেলিকমের পরিচালক নাজনীন সুলতানা, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এ ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ ও মোঃ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুদক।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বাইরে আরও যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন- অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ কামরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি মোঃ মাইনুল ইসলাম।

এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় ড. কামাল হোসেনসহ ২০ বাংলাদেশি

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.