Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস

By জুমবাংলা নিউজ ডেস্কApril 28, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হলেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস। সকল প্রক্রিয়া অনুসরণ করে জো রুটের উত্তরসূরি হিসেবে স্টোকসের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস
বেন স্টোকস। (ফাইল ছবি)

এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে টেস্ট দলের সাম্প্রতিক ব্যর্থতার দায় মাথায় নিয়ে অধিনায়কত্ব ছেড়ে দেন জো রুট। তার জায়গায় সহ-অধিনায়ক বেন স্টোকসই হবেন নতুন অধিনায়ক- এমন গুঞ্জন শোনা যাচ্ছিল আগেই। এবার সেটিই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো।

ইংল্যান্ডের টেস্ট দলে অল্প কয়েকজন অটো চয়েজ ক্রিকেটারদের মধ্যে অন্যতম স্টোকস। নতুন ক্রিকেট পরিচালক রবি কি’র পরামর্শে গত মঙ্গলবার সন্ধ্যায়ই স্টোকসকে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসিবি। ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হলেন স্টোকস।

এর আগে অবশ্য অস্থায়ী ভিত্তিতে একটি টেস্টে অধিনায়কত্ব করেছেন স্টোকস। ২০২০ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন জো রুট। তখন দায়িত্ব সামাল দেন স্টোকস। তবে পরে নিজের কলামে অধিনায়কত্বের অনাগ্রহের কথাই জানিয়েছিলেন তিনি।

Advertisement

এবার খুবই কঠিন সময়ে দলের দায়িত্ব কাঁধে নিলেন স্টোকস। সবশেষ ১৭ টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছে ইংল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো টানা পাঁচ সিরিজের একটিও জিততে পারেনি তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সবার নিচে রয়েছে ইংলিশরা।

অধিনায়কত্ব পেয়ে স্টোকস বলেছেন, ‘ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। এটি সত্যিই অনেক গর্বের। আসন্ন গ্রীষ্মের মৌসুমে দলকে এগিয়ে নেওয়ার জন্য রোমাঞ্চিত আমি।’

রুটকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড ক্রিকেটের জন্য জো রুট যা করেছে, তাকে আমি ধন্যবাদ জানাই। খেলাটির জন্য সে দারুণ একজন অ্যাম্বাসেডর। নেতা হিসেবে গড়ে ওঠার পথে সে আমাকে সবসময় অনেক সহায়তা করেছে।’

২০১৩ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেক হয়েছে স্টোকসের। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাকে। এখন পর্যন্ত ৭৯ টেস্ট খেলে ৫০৬১ রানের পাশাপাশি ১৭৪ উইকেট নিয়েছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa