Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বেরিয়ে আসলো আসল তথ্য, যে পত্রিকার প্রকাশক ও সম্পাদক রহস্যময়ী প্রিয়া সাহা
জাতীয়

বেরিয়ে আসলো আসল তথ্য, যে পত্রিকার প্রকাশক ও সম্পাদক রহস্যময়ী প্রিয়া সাহা

By Sibbir OsmanJuly 20, 2019Updated:July 20, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ বিষয়ে প্রিয়া সাহা নামের এক নারীর নালিশে সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড় উঠেছে। ১৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন চীন, তুরস্ক, কোরিয়া, মিয়ানমারসহ বিশ্বের ১৭টি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিরা। সেই সাক্ষাৎকারে অংশ নেন বাংলাদেশের প্রিয়া সাহা। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তিনি দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন।

এ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর শুক্রবার (১৯ জুলাই) দেশজুড়ে সমালোচিত হন এই নারী।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কে এই প্রিয়া সাহা। ভুল তথ্য উপস্থাপনকারী সেই প্রিয়া সাহা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি ‘দলিত কণ্ঠ’ নামের একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সে ‘দলিত কণ্ঠ’ পত্রিকায় প্রিয়া সাহার পুরো নাম দেওয়া হয়েছে ‘প্রিয় বালা বিশ্বাস’। বয়স দেখানো হয়েছে ৫৪ বছর। পিতার নাম- মৃত নগেন্দ্র নাথ বিশ্বাস। ঘোষণাপত্রে দেখা যায়, চলতি বছরের ১২ জুন ঢাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল পত্রিকাটি প্রকাশের ঘোষণাপত্র প্রদান করেন।

প্রিয়া বিশ্বাস ওরফে প্রিয় বালা বিশ্বাস তাঁর পত্রিকার ঘোষণাপত্রে ‘সরকারের স্বার্থের পরিপন্থী বা কোনো আপত্তিকর বিষয়ে আমার পত্রিকায় কোনো সংবাদ প্রকাশ হবে না’ বলে অঙ্গীকার করেছেন।

সে পত্রিকাটি ঊষা আর্ট প্রেস থেকে বর্তমানে প্রকাশিত হচ্ছে। ঘোষণাপত্রে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেছেন অ্যাডভোকেট আল আমিন রিজভী।

প্রিয়া সাহা ওরফে প্রিয় বালা বিশ্বাস বেসরকারি সংস্থা (এনজিও) ‘শারি’র নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, থাকতেন রোকেয়া হলে। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ‘মহিলা ঐক্য পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ধর্মীয় স্বাধীনতা ও সহিঞ্ঝুতার জন্য বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধিদের সঙ্গে তাঁর কার্যালয়ে কথা বলেন। এতে বাংলাদেশি পরিচয় দিয়ে এক নারী ট্রাম্পকে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। এখানে (বাংলাদেশে) প্রায় ৩৭ মিলিয়ন (৩ কোটি ৭০ লাখ) হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ডিসঅ্যাপেয়ার (নিখোঁজ) হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই। এখনো সেখানে (বাংলাদেশে) ১৮ মিলিয়ন (এক কোটি ৮০ লাখ) সংখ্যালঘু মানুষ রয়েছে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু আমাদের (বাংলাদেশে) থাকতে সাহায্য করুন। আমি আমার বাড়ি হারিয়েছি। তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু কোনো বিচার হয়নি।’

এ সময় ট্রাম্প জানতে চান, ‘কারা জমি দখল করেছে? কারা বাড়ি দখল করেছে?’ জবাবে ওই নারী বলেন, ‘মুসলিম মৌলবাদী গ্রুপ এগুলো করছে। তারা সব সময় পলিটিক্যাল শেল্টার (রাজনৈতিক ছত্রছায়া) পায়।’

হোয়াইট হাউজের ওয়েব সাইটের বিবৃতিতে বাংলাদেশি ওই নারীকে মিসেস সাহা পরিচয় করিয়ে দেওয়া হয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় ওই নারীর নাম প্রিয়া সাহা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
খবর প্রকাশ ফাঁস বিশ্লেষণ রিপোর্ট সম্পাদক সাংবাদিক সাহা
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
জুলাই স্মৃতি জাদুঘর

জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন কূটনীতিকেরা

February 4, 2026
BTRC

ব্যবহৃত মোবাইল হস্তান্তর-বিক্রিতে নতুন নির্দেশনা বিটিআরসির

February 4, 2026
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

February 3, 2026
Latest News
জুলাই স্মৃতি জাদুঘর

জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন কূটনীতিকেরা

BTRC

ব্যবহৃত মোবাইল হস্তান্তর-বিক্রিতে নতুন নির্দেশনা বিটিআরসির

বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

নির্বাচন

‘দেশে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি’

স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.